IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
Home >> নগর-গ্রাম >> কৃষকের পলক, শ্রমিকের পলক

কৃষকের পলক, শ্রমিকের পলক

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপিকে চলন্ত গাড়ি থেকে ডাকে সিংড়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের চকসিংড়া শাহপাড়া মহল্লার শ্রমিক আব্দুল লতিফ। একজন সাধারণ শ্রমিকের ডাকে প্রতিমন্ত্রী এসে কৃষক-শ্রমিকদের সাথে চা স্টলে বসে চা খেলেন। গতরাতে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় পৌঁছে পথিমধ্যে চা চক্রে মিলিত হন তিনি। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি কৃষক, শ্রমিক, ব্যবসায়ীর সাথে একই টেবিল-চেয়ারে বসে চা পান করেন প্রতিমন্ত্রী পলক।

এসময় চা চক্রের মাধ্যমে সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের খোঁজ খবর নিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অপরদিকে সাধারণ বেশে একজন প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ। ক্ষণিকের চায়ের আড্ডায় যেন নিবিড় বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিনগত রাতে ঢাকা থেকে নিজ নির্বাচনী আসার পথে পথে, মোড়ে মোড়ে, পাড়া-মহল্লায় বিভিন্ন চায়ের দোকানে বসে চা চক্রে মিলিত হন পলক। এর আগে সিংড়া উপজেলার কলম ও চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে চাঁদপুর বলিয়াবাড়িতে একটি ইসলামি মাহফিলে অংশগ্রহণ শেষে বাসায় ফেরেন প্রতিমন্ত্রী।

সিংড়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তপন জানান, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চায়ের দোকানে সাধারণ বেশে বেঞ্চে বসে চা খেতে দেখে উৎসুক মানুষজন ভিড় জমাতে থাকেন। কর্মী-সমর্থকরাও খবর পেয়ে ছুটে আসেন এবং তাকে কাছে পেয়ে একসঙ্গে বসে চায়ের আড্ডায় মিলিত হন। গল্প আড্ডার মধ্য দিয়ে সবার খোঁজ খবর নেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031