IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
Home >> নগর-গ্রাম >> মান্দায় ২০০ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত

মান্দায় ২০০ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় একটি গভীর নলকূপের নারী অপারেটর পরিবর্তনের দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন কৃষকেরা।

বুধবার (১৮ জানুয়ারী) বেলা ১২টার দিকে উপজেলার গোবিন্দপুর (শাহানাপাড়া) গ্রামের গভীর নলকূপের সামনের রাস্তায় এসব কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে নারী অপারেটর পারুল আক্তার, তার স্বামী রেজাউল ইসলাম ও ছেলে পারভেজের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাকে পরিবর্তনের দাবি জানান গ্রামের কৃষকেরা।

কৃষকদের অভিযোগ, বোরো মৌসুম শুরু হলেও অপারেটর পরিবর্তনের অভিযোগটি আমলে নেয়নি উপজেলা বিএমডিএ কর্তৃপক্ষ। এরই মধ্যে আশপাশের গভীর নলকূপে সেচ কার্যক্রম শুরু হলেও তাদের জমিগুলো শুকনো অবস্থায় পড়ে আছে। সময়মত সেচপাম্প চালু না হলে তাদের অন্তত ২০০ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়বে।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, গোবিন্দপুর গ্রামের কৃষক আলহাজ্ব আব্দুল জব্বার, আবু মুসা মÐল, মোশারফ হোসেন, সোহেল রানা, রহমতুল্লাহ সাকিদার, দারাজ উদ্দিন সাকিদার প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গভীর নলকূপটি স্থাপনের পর থেকে ২০১৯ সাল পর্যন্ত রিয়াজ উদ্দীন শাহানা অপারেটরের দায়িত্ব পালন করেন। হঠাৎ করে ২০১৯ সালে বোরো মৌসুমের মাঝামাঝি সময়ে ওই গ্রামের পারুল আক্তার নামে এক ভূমিহীন নারীকে অপারেটরের দায়িত্ব দেন বিএমডিএ কর্তৃপক্ষ।

কৃষকেরা অভিযোগ করে বলেন, অপারেটর পারুল আক্তারের ছেলে পারভেজ দলীয় প্রভাব খাটিয়ে স্কীমের কৃষকদের না জানিয়ে তার মায়ের নামে অপারেটর করিয়ে নেন। এরপর থেকে জোরপূর্বক সেটি তাদের দখলে রেখেছেন। বর্তমানে ওই গভীর নলকূপের যাবতীয় কাগজপত্র তাদের কব্জায় রয়েছে। এতে স্কীমের কৃষকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

কৃষক মোশারফ হোসেনের অভিযোগ, অপারেটরের দায়িত্ব নিয়ে পারুলের ছেলে পারভেজ ও স্বামী রেজাউল ইসলাম বিগত বোরো মৌসুমগুলোতে প্রতি বিঘায় ১৪০০ টাকা হারে সেচচার্জ আদায় করেন। এছাড়া ধান খেতে সময়মত পানি না দেওয়ায় অনেকের ফসল নষ্ট হয়ে যায়।

অবিলম্বে অপারেটর পারুল আক্তারকে পরিবর্তন করে নতুন অপারেটর নিয়োগ দিয়ে সুষ্ঠুভাবে স্কীম পরিচালনার দাবি জানান গোবিন্দপুর মাঠের কৃষকেরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে অপারেটর পারুল আক্তারের বাড়িতে গেলে সেটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। মোবাইলফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মান্দা উপজেলা বিএমডিএর সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, গোবিন্দপুর শাহানাপাড়া গ্রামে স্থাপিত গভীর নলকূপের অপারেটর পরিবর্তনের কোনো সুযোগ নেই। স্থানীয় রোষারেষির কারণে জটিলতার সৃষ্টি হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031