IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> নগর-গ্রাম >> পলাশবাড়ীর সন্ধি ফাউন্ডেশনের ১১তম বর্ষপূর্তি

পলাশবাড়ীর সন্ধি ফাউন্ডেশনের ১১তম বর্ষপূর্তি

ধূমকেতু প্রতিবেদক, গাইবান্ধা : সংস্কৃতিকে লালন করুন, ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধ করুন, মাদক ও দূর্নীতিমুক্ত সমাজ গড়ুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির সহ সভাপতি সাংবাদিক মিজানুর রহমান মিলন মন্ডলের প্রতিষ্ঠিত সাংস্কৃতিক ও মানবিক সেবা মূলক সংগঠন সন্ধি ফাউন্ডেশনের ১১তম বর্ষপূতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২১ জানুয়ারী সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মিজানুর রহমান মিলন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা, সন্ধি ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয় ৷

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সন্ধি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার।

বিশেষ অতিথি ছিলেন, গাইবান্ধা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও সন্ধি ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রউফ মিয়া, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া।

এতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, পলাশবাড়ী সরকারি কলেজে সাবেক সহকারি অধ্যাপক আব্দুস সামাদ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজাদুল ইসলামসহ অন্যান্যরা।

আলোচনা শেষে অতিথিদের সন্ধি ক্রেস্ট ও গাইবান্ধা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়াকে সংবর্ধনা ও সহকারি অধ্যাপক আব্দুস সামাদকে সম্মাননা প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন সন্ধি ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্য ও পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম এবং গোবিন্দগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি ডিপটি প্রধান।

শেষে সন্ধি একাডেমীর পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031