IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যুপোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যুক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণরাজশাহীর পবায় জমি-সংক্রান্ত বিরোধে নারী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
Home >> নগর-গ্রাম >> মান্দায় ইজারাকৃত জায়গায় বালু উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ

মান্দায় ইজারাকৃত জায়গায় বালু উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর ইজারা নেওয়া বালুমহালের ভাটি অংশ থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। এতে নির্ধারিত মৌজা থেকে বালু উত্তোলন করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইজারাদার।

ইজারাদারের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মাঝে মধ্যেই মৌখিক নির্দেশ নিয়ে বালু উত্তোলনে বাধা প্রদান করছেন। একই সঙ্গে অভিযান দিয়ে ইজারা নেওয়া মৌজা থেকে বালু ও মাটি পরিবহনের ট্রাক্টরও জব্দ করে নিয়ে যাওয়া হচ্ছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে মান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আত্রাই নদীর ভাটি অংশের বালুমহালের ইজারাদার নাকিব ইন্টারপ্রাইজের স্বত্তাধিকারী রহমতুল্যা মোল্লা।

লিখিত বক্তব্যে ইজারাদার রহমতুল্যা মোল্লা বলেন, দরপত্রের মাধ্যমে আত্রাই নদীর ভাটি অংশের বালুমহাল বাংলা ১৪২৯ সনের জন্য ৭৩ লাখ ২৫ হাজার ৭৫০ টাকায় ইজারা নেন। দরপত্রে ১১টি মৌজায় জমির পরিমাণ ছিল ৩৪৬ দশমিক ৩০ একর।

ইজারাদার অভিযোগ করে বলেন, ইজারা নেওয়া এলাকায় বালু উত্তোলনের প্রয়োজনীয় সরঞ্জাম বেলচা, কোদাল ও ডালি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। পরিবহণ কাজে ব্যবহৃত ট্রাক্টর জব্দ করে নিয়ে যাওয়া হচ্ছে। গত বুধবার বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী খুদিয়াডাঙ্গা পয়েন্ট থেকে ৩টি ট্রাক্টর জব্দ করেন। পরে মুচলেকা দিয়ে সেগুলো ছাড়িয়ে নিতে হয়েছে।

এতে আতঙ্কিত হয়ে ক্রেতারা ইজারা পয়েন্টগুলো থেকে বালু ও মাটি কিনতে আসছেন না। এরই মধ্যে ইজারার মেয়াদ শেষ পর্যায়ে চলে এসেছে। নির্ধারিত সময়ের মধ্যে ইজারা মূল্য তুলতে না পারলে চরমভাবে আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, বালু উত্তোলনে ইজারাদারকে হয়রানী ও বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয়। নদী তীরবর্তী এলাকার লোকজনের অভিযোগ উঠলে সেক্ষেত্রে তদারকি করা হয়ে থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930