IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তা
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

ধামইরহাটে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ২ দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মহিলা ডিগ্রি কলেজ মাঠে সামাজিক সংগঠন চিরি পাড়ের যুব সমাজের উদ্যোগে ও ধামইরহাট উপজেলা সুধী সমাজের সহযোগিতায় ১ম রাউন্ডের প্রতিযোগিতায় ‘যুক্তিই হোক মুক্তির পথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক আন্তঃস্কুল ও মাদ্রাসা বিতর্ক উৎসব ২০২২-২৩ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

বিশেষ অতিথি ছিলেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক শহিদুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকসুদুর রহমান বিদুৎ, সফিয়া পাইলট উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, সুপার স্টার গ্রুপের এজিএম হোসেন শাহনেওয়াজ, প্যানেল মেয়র মেহেদি হাসান।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, সঞ্চালক ও আয়োজন চিরিপাড়ের যুব সমাজের সভাপতি আবাবিল, সম্পাদক মাবুদ হোসেন, ইসবপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি সাইদুল ইসলাম, লক্ষন পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি সাদেকুর রহমান, খেলনা উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি ফারুক হোসেন প্রমুখ।

পরে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে খেলনা, আড়ানগর, লক্ষনপাড়া ও পলাশবাড়ী সরকার পক্ষে ও ইসবপুর, হরিতকীডাঙ্গা, চন্ডিপুর ও ভাতকুন্ডু কেএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিরোধী দলের পক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ইউটিউব ভিডিও :

ফেসবুক ভিডিও :

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031