IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে চাঁদাবাজি মামলায় কিশোর গ্যাং’র মুলহোতা গ্রেপ্তার

বদলগাছীতে চাঁদাবাজি মামলায় কিশোর গ্যাং’র মুলহোতা গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে নাঈম হোসেন (২১) নামে এক কিশোর গ্যাং এর লিডারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

চুরি ও চাঁদাবাজি মামলায় উপজেলার গোবরচাপা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাঈম উপজেলার সন্ন্যাসতলা (দূর্গাপুর) এলাকার সোহেলের ছেলে। তাকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার নাঈম তার সহযোগী নয়নসহ আরও ৪-৫জনকে নিয়ে ওই এলাকায় অনেকদিন ধরে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের পথরোধ করে মোবাইল, টাকা-পয়সা কেড়ে নিয়ে নানা ভাবে হয়রানী করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৮মে এসএসসি পরীক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থীর টাকা-পয়সা, মোবাইল কেড়ে নেয় এবং মোটর সাইকেলের চাবি নিয়ে চাঁদা দাবী করার জের ধরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে ১০ মে আবারো ওই পরীক্ষার্থীদের পথরোধ করে টাকা ও মোবাইল কেড়ে নিলে পরীক্ষার্থীদের অভিভাবক থানায় মামলা রুজু করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে গোবরচাপা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী কিশোর গ্যাং লিডার নাঈমকে গ্রেপ্তার করা হয়। তাকে জিডি মূলে বদলগাছী থানাপুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, চুরি ও চাঁদাবির ঘটনায় গত ১০ মে রকিব হোসেন নামে পরীক্ষার্থীর একজন অভিভাবক বাদী হয়ে নাঈম হোসেনসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার নাঈমকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031