IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার
Home >> নগর-গ্রাম >> প্রেগনেন্সি টেস্টের ভূয়া রিপোর্ট দিয়ে ধর্ষণের মামলা

সংবাদ সম্মেলনে অভিযোগ

প্রেগনেন্সি টেস্টের ভূয়া রিপোর্ট দিয়ে ধর্ষণের মামলা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় দেড় মাসের অন্তঃসত্তা দাবি করে ফজলে রাব্বী নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করছেন এক নারী। ওই মামলায় ফজলে রাব্বীকে (৩০) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার ফজলে রাব্বী উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাসিন্দা। পাঁচদিন ধরে তিনি নওগাঁ কারাগারে আছেন।

অভিযোগ উঠেছে মামলার এজাহারের সঙ্গে প্রেগনেন্সি স্টেটের যে রিপোর্ট দাখিল করা হয়েছে সেটি ভূয়া। এ দাবি নিয়ে আজ বুধবার বেলা ১১টার দিকে মান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ফজলে রাব্বীর স্বজনেরা।

লিখিত বক্তব্যে ফজলে রাব্বীর স্বজন হীরা বানু মৃধা বলেন, গত ২৭ জুন প্রসাদপুর বাজারের আইডিয়াল হসপিটাল এÐ ডায়াগনস্টিকের ল্যাবে তিনজন নারীর প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়। এর মধ্যে ধর্ষণ মামলার বাদির কোনো নাম নেই। প্রেগনেন্সি টেস্টের রিপোর্টে জাহিদ হাসান নামে একজন টেকনোলজিস্ট এর স্বাক্ষর থাকলেও তিনি ওই হসপিটালের কেউ নন। সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে ভূয়া রিপোর্ট তৈরি করে ফজলে রাব্বাীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন প্রতারক ওই নারী।

হীরা সুলতানা মৃধা অভিযোগ করে বলেন, সুচতুর ছলনাময়ী এই নারী এ পর্যন্ত ১১জন যুবককে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন। পরে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ডিভোর্স দেন। বর্তমানে জামালপুর জেলার শফিকুর রহমান শফিক নামে এক যুবকের কাছ থেকে কাবিননামার ৫ লাখ টাকা নিলেও এখন পর্যন্ত তাকে ডিভোর্স দেননি। মামলার হুমকি দিয়ে শফিকের কাছে আরও ২০ লাখ টাকা দাবি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ওই নারীর ৫টি বিয়ের কাবিননামা উপস্থাপন করা হয়। এসময় ফজলে রাব্বীর মা রেবেকা সুলতানাসহ ফারহানা তাসমিন, রোকসানা পারভীন, ইকবার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আইডিয়াল হসপিটাল এণ্ড ডায়াগনস্টিক এর পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের ল্যাবে ওই নারীর প্রেগনেন্সি টেস্ট করা হয়নি। জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানের প্যাডে তিনি ভূয়া রিপোর্ট তৈরি করেছেন। ঘটনায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী জজ বলেন, ‘ওই নারী নিজেকে কুমারী পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে আমাকে বিয়ে করেন। পরে জানতে পারি এর আগেও তার একাধিকবার বিয়ে হয়েছে। আমার কাছে থাকা অবস্থায় বেশকিছু স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে সটকে পড়েন। পরে ২২ লাখ টাকা নিয়ে আমাকে ডিভোর্স দেন।’

এসব বিষয়ে জানতে ওই নারীর মোবাইলফোনে কল দেওয়া হলে সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ কেটে দেন। পরে একাধিকবার ফোন দেওয়া হলেও আর রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031