IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিখোঁজের দুদিন পর পুকুর থেকে ২ ভাইয়ের লাশ উদ্ধার

নিখোঁজের দুদিন পর পুকুর থেকে ২ ভাইয়ের লাশ উদ্ধার

লাশ, শিশুর লাশ, মরদেহ, মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে দুই ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের হেকিম মার্কেটসংলগ্ন ছিদ্দিক উল্যার প্রজেক্টের পুকুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলো— উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের বাড়ির আজহার উদ্দিনের ছেলে রাসেল (৬) ও একই বাড়ির নুরনবীর ছেলে অন্তর (৫)। তারা স্থানীয় একটি নুরানি মাদ্রাসার ছাত্র ছিল এবং সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাড়ি থেকে দুই ভাই খেলতে বের হয়। এর পর ওই দিন ১১টা থেকে তারা নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পায়নি। একপর্যায়ে নিখোঁজের দুদিন পর রোববার সকাল ৯টার দিকে স্থানীয়রা মাইজচরা গ্রামের হেকিম মার্কেটসংলগ্ন ছিদ্দিক উল্যার প্রজেক্টের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে।

সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, দুই শিশু সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে, পুকুর দেখে তারা খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে মারা যায়।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news