IMG-LOGO

শনিবার, ৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাসজাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার তীব্র যানজটইউরোপের মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশেরবাঘায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভাখুনা খুনিবাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ৪ লাখ টাকা ঘুষ দাবি ও হামলা চেষ্টার অভিযোগরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পুঠিয়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তিন ফসলি জমিতে পুকুর খননতানোরে নেসকোর সেচ যন্ত্রের তার ছিড়ে ৭ গরুর মৃত্যুরাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩৫০ শিক্ষার্থীর মাঝে রূপরেখা কিশোর মেলার উদ্যোগে গাছ বিতরণগোমস্তাপুরে ভারত সীমান্তে পুশব্যাকের শিকার নারী,পুরুষ ও শিশুরাদেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে বৃষ্টির আশঙ্কাইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রে
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে ধানের বীজতলা নষ্টের অভিযোগে শিশু নির্যাতন, আটক ১

বদলগাছীতে ধানের বীজতলা নষ্টের অভিযোগে শিশু নির্যাতন, আটক ১

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ধানের বীজতলায় পা দিয়ে নষ্ট করার অভিযোগে ৩ জন শিশুকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। শারীরিক নির্যাতনে স্থানীয় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ফারিয়া গুরত্বর আহত হয়ে বর্তমানে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় উজ্জল হোসেন (৪০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত উজ্জ্বল হোসেন বদলগাছীর উপজেলার বালুভরা ইউপির দোনইল পশ্চিমপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ই জুন বিকেল ৫টায় বদলগাছীর বালুভরা ইউপির দোনইল পশ্চিমপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফারিয়া (১২) সহ ঐ একই গ্রামের শিশু আব্দুল্লাহ রাফি (১০) ও রাতুল (৮) পার্শ্ববর্তী খোলা মাঠে ঘুড়ি উড়ানোর জন্য যায়। এসময় একই গ্রামের আনছার আলীর ছেলে জিয়াউর রহমান (মাদ্রাসা শিক্ষক) তাঁর আমন ধানের বীজতলা নষ্ট করার অভিযোগে ফারিয়াকে মারধর করে এবং আব্দুল্লাহ রাফি ও রাতুলকে মারধর করে টেনে হিছরে তার বাড়িতে ধরে নিয়ে যায় এবং ঘরে বন্ধি করে রাখে। খবর পেয়ে ফারিয়ার বাবা মেয়েকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়। এবং গ্রামের লোকজনদের নিয়ে শিশু দুটিকে উদ্ধার করে। রোববার ৯ই জুলাই এ ঘটনায় ফারিয়া মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের মারপিটের ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহূর্তে ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা।

এবিষয়ে ফারিয়ার বাবা ফারুক হোসেনসহ এলাকাবাসী জানান, আমার মেয়েসহ দুই শিশুকে মিথ্যা অভিযোগে মারধর করার পর আমার মেয়ে ফারিয়াকে ঘটনা স্থলে মুমূর্ষু অবস্থায় ফেলে রাখে। আর অপর দুটি শিশুকে টেনে হিঁছড়ে নিয়ে গিয়ে ঐ মাদ্রাসা শিক্ষক জিয়াউর রহমান তাঁর বাড়িতে বন্দি করে রাখে।

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক জিয়াউর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাঁর স্ত্রী বলেন, আমরা এখন নওগাঁ সদর হাসপাতালে আছি। প্রতিবেশী বেশ কিছু সন্ত্রাসী আমার স্বামীকে অতর্কিত হামলা করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। গুরতর আহত অবস্থায় আমার স্বামীকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে এসেছি।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, শিশুকে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। এক জন আসামীকে আটক করা হয়েছে। আসামীকে দুপুরে নওগাঁ জেল হাজতে পাঠানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news