IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> নগর-গ্রাম >> আত্রাইয়ে মাস্টাররোলের নামে হাজার হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ

প্রধানমন্ত্রীর উপহার জিআর এর চাল বরাদ্দ

আত্রাইয়ে মাস্টাররোলের নামে হাজার হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে প্রধানমন্ত্রীর উপহার জিআর চালের মাস্টার রোলের নাম দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আত্রাই উপজেলা প্রকল্প বাস্বায়ন (পিআইও) অফিসের অফিস সহকারী ইসমাইল হোসেন বিভিন্ন এতিমখানা প্রধানদের নিকট থেকে এ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, গত জুন মাসের শেষের দিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মন্দিরে জিআর এর চাল বরাদ্দ দেয়া হয়। এসব চাল উপজেলার ২২ টি এতিমখানা ও ২টি মন্দিরের অনুকূলে বরাদ্দ হয়। বরাদ্দপ্রাপ্ত এতিমখানা প্রধানরা চাল উত্তোলন করতে আসলে তাদের নিকট থেকে মাস্টাররোলের অজুহাতে টনপ্রতি এক হাজার টাকা করে হাতিয়ে নেয়া হয়। যেসব প্রতিষ্ঠানে ২ বা ৩ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে তাদের নিকট থেকে ২ হাজার ও ৩ হাজার টাকা করে উৎকোচ নেয়া হয়েছে।

সিংসাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সুপার হাফেজ আজিজুল ইসলাম বলেন, আমার এতিমখানায় ৩ টন চাল বরাদ্দ দেয়া হয়েছিল। এ চাল উত্তোলনের জন্য পিআইও,র কেরানী ইসমাইলকে আড়াই হাজার টাকা দিয়েছি।

পতিসর এতিমখানার সুপার মুফতি আব্দুর রহমান বলেন, আমি ২ টন চাল উত্তোলনের জন্য দুই হাজার টাকা দিয়েছি। পালশা মাদ্রাসার সুপার মাওলানা আশরাফুল ইসলাম বলেন, আমি এক টন চাল উত্তোলনের জন্য এক হাজার টাকা ইসমাইলকে দিয়েছি।

এ ব্যাপারে আত্রাই পিআইও অফিসের অফিস সহকারী ইসমাইল হোসেন বলেন, মাস্টাররোল প্রস্তুত করতে কিছু খরচ হয়। সে খরচের টাকা আমি নিয়েছি। প্রয়োজন হলে টাকা ফেরত দিব।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান এ বিষয়য়ে বলেন, ইসমাইল হোসেনের টাকা নেয়ার বিষয়টি আমি জানিনা, আর এভাবে তো টাকা নেয়ার কথা নয়।

উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news