ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে মটরের পাশে একটি পুকুরে পড়েছিল শফিকুল ইসলাম শফিক (৩৬) নামে এক ইউপি সদস্যের লাশ। শফিক উপজেলার শিবের মাধাইমুড়ি গ্রামের হুজুর আলীর ছেলে এবং সে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া খানম, রাণীনগর থানাপুলিশ সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শফিুকলের বড় ভাই সাইদুর রহমান বলেন, শফিকুলের নিজস্ব পুকুরে মাছ ধরার জন্য বিদ্যুৎ চালিত মটর বসিয়ে পুকুর শুখাচ্ছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ স্থানীয়রা পুকুরের পানিতে মটরের পাশে লাশ পরে থাকতে দেখে।
সাইদুর রহমান ধারণা করে বলেন, হয়তো পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্টে শফিকুলের মৃত্যু হয়েছে। এঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া খানম, রাণীনগর থানার ইন্সপেক্ট্রর (তদন্ত) সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ইন্সপেক্ট্রর (তদন্ত) সেলিম রেজা বলেন, স্থানীয়রা বলেছেন ইউপি সদস্য শফিকুল বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। কিন্তু কখন কিভাবে মারা গেছে এটা কেউ দেখেনি বা বলতেও পারেনি। সুতরাং কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে ময়না তদন্তে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


