IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> নগর-গ্রাম >> আত্রাইয়ে বন্যায় ভেঙে যাওয়া সড়কগুলো সংস্কার

আত্রাইয়ে বন্যায় ভেঙে যাওয়া সড়কগুলো সংস্কার

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে বন্যায় ভেঙে যাওয়া সড়কগুলো দ্রুত সংস্কার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ লাঘব হওয়ায় তারা আনন্দিত হয়েছেন।

সাম্প্রতিক বন্যায় উপজেলার বশে কয়েকটি স্থানে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙে গিয়েছিল। সেগুলো দ্রুত সংস্কার হওয়ায় বর্তমানে এই সড়কগুলো দিয়ে সকল প্রকারের যানবাহস চলাচল করতে পারছে। তবে আর অল্প কিছু দিনের মধ্যেই সড়কগুলোকে পাঁকাকরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, গত সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে নওগাঁর দুটি প্রধান নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বিপদসীমার ১শত সে.মি. উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে আত্রাই উপজেলার চকবলরাম ও আত্রাই-সিংড়া সড়কের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জগদাস ও শিকারপুর নামক স্থানে ভেঙে যায়। ফলে নওগাঁ ও রাণীনগরের সঙ্গে আত্রাই উপজেলার ও কাশিয়াবাড়ি এবং নাটোর জেলার সিংড়া উপজেলার সঙ্গে আত্রাই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরবর্তিতে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সার্বিক সহযোগিতায় দ্রুত ভেঙে যাওয়া অংশগুলো বন্ধ করার কারণে বন্যায় ক্ষতির পরিমাণ অনেকটাই কম হয়েছে। এরপর পানি কমার সঙ্গে সঙ্গে আমরা সেই ভেঙে যাওয়া অংশগুলো সংস্কার করার কারণে স্বাভাবিক হয়েছে ভেঙে যাওয়া অংশ দিয়ে সকল প্রকারের যান চলাচল। ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো স্থায়ী ভাবে পুন:নির্মাণ কাজ শেষ হওয়া মাত্রই সংশ্লিষ্ট সড়ক বিভাগের কাছে আমরা হস্তান্তর করবো। তারপর সেই ভেঙে যাওয়া সড়কগুলো নতুন করে পাকাকরণ করা হবে বলে তিনি জানান।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক রাসেল বলেন, বন্যার কারণে আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি সড়কের বলরামচক নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২৫মিটার, আত্রাই-সিংড়া সড়কের জগদাস নামক স্থানে ১৬মিটার ও শিকারপুর নামক স্থানে ৫৭মিটার বন্যা নিয়ন্ত্রন বাঁধের পাকা সড়ক ভেঙে যায়।

তিনি বলেন, বর্তমানে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে ভেঙ্গে যাওয়া অংশতে মাটি দিয়ে ভরাট করার কারণে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কাজ শেষে সড়কটি চূড়ান্ত ভাবে পেলেই পাকাকরণের কাজ শুরু করা হবে।

নওগাঁর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, পানি উন্নয়ন বোর্ড এগুলো আমাদের নিকট হস্তান্তর করেলই আমরা আমাদের আওতায় যেসব সড়ক ও রাস্তা ভেঙেছে সেগুলো পাকা করণের উদ্যোগ নেব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031