IMG-LOGO

শনিবার, ১৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে বিএনপির অবরোধ কর্মসূচিতে পুলিশের বাঁধা

মোড়ে মোড়ে শান্তিপূর্ণ অবস্থান আ.লীগের

ফুলবাড়ীতে বিএনপির অবরোধ কর্মসূচিতে পুলিশের বাঁধা

ফুলবাড়ীতে বিএনপির অবরোধ কর্মসূচিতে পুলিশের বাঁধা। ছবি- ধূমকেতু নিউজ, ফুলবাড়ী

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদীদল (বিএনপি)’র অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাঁধায় ছত্রভঙ্গ বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম এর নেতৃত্বে অবরোধ কর্মসূচি পালন করতে একটি শান্তিপূর্ণ মিছিল বের হলে ফুলবাড়ী যমুনা ব্রীজের মুখে পুলিশি বাঁধার সম্মুখীন হয় মিছিলটি।

মিছিল থেকে ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা করেন পুলিশ। পরে সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায় পৌর বিএনপির নেতৃবৃন্দ।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম বলেন কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সারা দেশের ন্যায় ফুলবাড়ীতেও আমরা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনের লক্ষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করি। মিছিলটি ফুলবাড়ী যমুনা ব্রীজের মুখে পৌঁছালে পুলিশ হঠাৎ আমাদের বাঁধা প্রদান করে। এই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে আমরা পালন করে যাব।

ফুলবাড়ীতে মোড়ে মোড়ে শান্তিপূর্ণ অবস্থানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি- ধূমকেতু নিউজ, ফুলবাড়ী

এদিকে বিএনপির ডাকা অবরোধ কমসূচির বিপক্ষে ফুলবাড়ী উপজেলা বিভিন্ন মোড়ে মোড়ে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেছে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল বলেন, বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি মানুষের জনজীবন বিপদস্ত করে তুলছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অরাজক পরিস্থিতি রুখে দিতে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। বাস চলাচল, রেল চলাচলা ও দোকানপাট সাবাবিকভাবে যাতে চলতে পারে সে জন্য আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।

বিএনপির ডাকা অবরোধ কমসূচির বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফির রহমান জানান, জনজীবন সচল রাখতে ফুলবাড়ী থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোন নাশকতাকে প্রশ্রয় দেওয়া হবেনা। যদি কেউ নাশকতা করার চেষ্ঠা করে তবে তাদেরকে কঠোর ভাবে দমন করা হবে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দূরপাল্লার কোন যানবাহন চলাচল না করলেও স্থানীয় ছোটখাট যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031