IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিলশেষ ম্যাচেও হারলো নোয়াখালীশিশু কোলে নিয়ে মায়ের গান শুধু আদর নয়, জানুন পেছনের বিজ্ঞান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে পাগলা হাতির আক্রমণে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পাগলা হাতির আক্রমণে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পাগলা হাতির আক্রমণে শিশুর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সার্কাসের পাগলা হাতির আক্রমণে মোসাব্বির নামে এক ১২ বছরের শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড় এলাকার মানিকড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার নিজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার মাস্টারপাড়া গ্রামের বুলবুল ইসলামের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ নভেম্বর) রাত থেকেই ছুটে যায় পাগলা হাতিটি। এসময় শিশু মোসাব্বির একটি হাতির সামনে পড়লে হাতির পায়ের চাপায় গুরুতর আহত হয়। পরে নাচোল উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

নাচোল ফায়ার সার্ভিসের সাব অফিসার গোলাম মোস্তফা জানায়, খবর পেয়ে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যাওয়া পাগলা হাতিটিকে ধরতে অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে তার সাথে থাকা আরেকটি হাতি পাগলা হাতির কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তবুও পাগলা হাতিটি নিয়ন্ত্রণ করা না গেলে অন্য ব্যবস্থা নেয়া হবে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, বগুড়া থেকে সার্কাসের দুটি হাতি নিয়ে সড়কে ঘুরছিল। রাতের অন্ধকারে একটি হাতি ছুটে যায় এবং বিভিন্ন এলাকায় ছোটাছুটি করে। সকালে মোসাব্বির পাগলা হাতির সামনে গেলে গেলে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news