IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলন
Home >> নগর-গ্রাম >> বাগাতিপাড়ায় জমির দখল ফিরে পেতে নারীর সংবাদ সম্মেলন

বাগাতিপাড়ায় জমির দখল ফিরে পেতে নারীর সংবাদ সম্মেলন

বাগাতিপাড়ায় জমির দখল ফিরে পেতে নারীর সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, বাগাতিপাড়া : নাটোরের বাগাতিপাড়ায় পৈতৃকসূত্র প্রাপ্ত নিজ জমির দখলস্বত্ব ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছে বিউটি মন্ডল নামের এক সংখ্যালঘু ভুক্তভোগী।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা প্রেসক্লাবে এ প্রেস কনফারেন্স করেন তিনি। বিউটি মন্ডল উপজেলার আরাজীমাড়িয়া এলাকার মৃত অধির মন্ডলের মেয়ে।

তিনি বলেন, আমি অবিবাাহিত অবস্থায় আমার পিতার মৃত্যু হলে আমার মা আমাকে একটি লিচু ও কাঠাঁল বাগানসহ ৩ বিঘা জমি দিয়ে দাদা (ভাই)দের থেকে পৃথক করে দেন। তারপর আমি সেই জমি বিভিন্নজনের কাছে লিজ দিয়ে ২০ হাজার টাকা করে পেতাম। আমার মা মারা গেলে আমার দাদারা জোরপূর্বক আমার জমি এবং বাগান দখল করে নেয়। আমি সেই সময় (২০১৪ সালে) নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের মাধ্যমের স্থানীয় এমপি আবুল কালামের সহযোগীতায় আমার দাদাদের নিকট থেকে ওই জমির বিনিময়ে বছরে ১০ হাজার টাকা করে দেবে বাগান গুল আমার হেফযতে থাকবে মর্মে আপোষ করি। ২০১৭ সাল পর্যন্ত তারা আমাকে এই টাকা দিয়েছে, এরপর নানা তালবাহানা করে লিজের টাকা না দিয়ে অবৈধ ভাবে আমার বাগানের গাছ কেটে বিক্রি করতে থাকে, আমি কথা বললে আমাকে হত্যার হুমকি দেয়া হয়। এনিয়ে থানাসহ সংশ্লির্ষ্ট দপ্তর গুলোতে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। গণমাধ্যমের মাধ্যমে আমি সকলের সহযোগীতা কামনা করছি।

নাটোর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মালেক শেখ বলেন, বিউটি মন্ডল অবিবাহিত অবস্থায় তার পিতার মৃত্যু হওয়ায় হিন্দু দায়ভার আইন অনুযায়ী তিনি তার পিতার সাকুল্য সম্পত্তির অংশ হতে প্রাপ্ত হবেন।

তিনি আরও বলেন, বিউটি মন্ডলের বিবাহ না হওয়া পর্যন্ত জীবিকা নির্বাহের তাগিদে তার অংশ তিনি অন্যত্র বিক্রি ও ভোগ করতে পারবেন, এতে আইনগত কোনো বাঁধা হবে না বলেও জানান তিনি।

অভিযুক্ত কার্তিক, সুদর্শন ও প্রশান্ত মন্ডল দাবি করেন আমাদের হিন্দু আইনে বোন কোন জমির অংশ পায় না, তাই দখল করা হয়েছে। তবে বিউটি মন্ডল অবিবাহিত, তাই সে অংশ পবে বলে জানালে প্রসঙ্গ এড়িয়ে যান তারা।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীপক কুমার কুন্ডু বলেন, আমি ভুক্তভোগীকে চিনি, সে অত্যন্ত অসহায়। সে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নাটোর শাখা, বাগাতিপাড়া পৌর মেয়র, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাগাতিপাড়া মডেল থানা, জেলা আইনজীবি সমিতি ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে এক প্রকার নিরুপায় হয়ে প্রেস কনফারেন্স করেছে। কোথাও কোনো প্রতিকার না পাওয়ায় স্থানীয়দের সহযোগীতায় নিয়ে বসে সমাধানের ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।

বাগাতিপাড়া পৌর মেয়র এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন বলেন, বিউটি মন্ডলের স্বাক্ষরিত একটি অভিযোগ গত মে মাসের ৯ তারিখে আমার দপ্তরে দেওয়া হয়েছে, স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে উভয় পক্ষকে নিয়ে বসে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান বলেন, ভুক্তভোগী থানায় আসার আগে ৯৯৯ এ ফোন দিয়ে প্রাথমিক আইনী সহযোগীতা পেয়েছেন। তার লিখিত অভিযোগ পেয়েছি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031