IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ডগোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও সলাই মেশিন বিতরণনন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুসৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের হামলায় আহত ১৩বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নমোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলনতানোরে প্রাইভেট সেন্টারে শিক্ষক ছাত্রীর ধুমপানের ভিডিও ভাইরাল‘সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ’রাণীনগরে মারধর করে ছিনতাইয়ের অভিযোগমোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি ও লিফলেট বিতরণগণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহারহামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ ৭ পরিবারপোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

মান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণ করা জমিতে নিষেধাজ্ঞা অমান্য করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার জোতবাজার সেতুর মুখে আত্রাই নদীর ডান তীরে আব্দুর রহিম নামের এক ব্যক্তি এ স্থাপনা নির্মাণ করছেন বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দা মোতাহার হোসেন অভিযোগ করে বলেন, পাউবোর প্রায় ১৩ শতক জমি দখল করে আব্দুর রহিম এরই মধ্যে দুটি মার্কেট ও একটি গুদামঘর নির্মাণ করে সেগুলো ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন। এ ছাড়া একটি টিনশেড ঘর হোটেলের জন্য ভাড়া দেওয়া হয়েছে। এসব স্থাপনা সরিয়ে নিতে পাউবো একাধিকবার নোটিশ দিলেও তা অপসারণ করা হয়নি। এর মধ্যেই তিনি আরেকটি পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন।

সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন স্থাপনাটি চারদিকে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভেতরে মেঝের ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। উত্তর পাশের দেয়ালে চলছে গাঁথুনির কাজ। স্থানীয়দের তথ্যমতে, শুরুতেই পাউবো নির্মাণকাজটি বন্ধ করে দেয়। এরপর বেশকিছুদিন কাজটি বন্ধ ছিল। প্রায় এক সপ্তাহ আগে জায়গাটি টিনের বেড়া দিয়ে ঘিরে আবারও ভেতরে কাজ শুরু করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, পাউবোর অধিগ্রহণ করা জমিতে এভাবে একের পর এক স্থাপনা নির্মাণের কারণে সরকারি সম্পত্তি বেদখল হচ্ছে। তাঁরা দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধারের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে আব্দুর রহিমের বাসায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। নির্মাণাধীন স্থাপনা সরিয়ে নিতে দু-এক দিনের মধ্যে তাঁকে পত্র দেওয়া হবে। এরপরও স্থাপনা সরানো না হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031