IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> নগর-গ্রাম >> বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার মাদক জব্দ

বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার মাদক জব্দ


ধূমকেতু নিউজ ডেস্ক : বর্ডার গার্ড পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) গত ২০২০ সালে নওগাঁ জেলার ধামইরহাট ও পত্নীতলা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৬ লাখ ১১ হাজার মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে। এসব মাদকদ্রব্যের মধ্যে শীর্ষে রয়েছে ফেন্সিডিল।

বিজিবির সদস্যরা জানান, নওগাঁ জেলার সীমান্ত এলাকায় এতো মাদক ধরার কারণে পার্শ্ববর্তী এলাকায় মাদক সরবরাহ অনেকটা কম হয়েছে। বিজিবি’র সঠিক নজরদারির কারণে এসব মাদক জব্দ করা সম্ভব হয়েছে।

১৪ বিজিবির তথ্য মতে, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ৯ হাজার ৫২২ বোতল ফেনসিডিল, ১৫৭৩ বোতল বিদেশি মদ, ১৪ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ হাজার নেশাজাতীয় ইনজেকশন। ১৪ বিজিবির অভিযানে ২০২০ সালে মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি জানান- এতো পরিমাণ মাদক উদ্ধারের পরেও তরুণ সমাজ যে ভাবে ধ্বংসের দিকে যাচ্ছে, তাতে যদি এসব মাদক জব্দ না হতো তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

তিনি আরো বলেন, মাদকদ্রব্য চোরাচালানে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে সীমান্তে বিজিবি টহল আরও বেশি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news