IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> চলে গেলেন প্রফেসর হাতেম আলী

চলে গেলেন প্রফেসর হাতেম আলী

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নিভে গেল এক জ্ঞান প্রদীপ। চলে গেলেন আলোকিত মানুষ শিক্ষাবিদ প্রফেসর এস এম হাতেম আলী। হাজারো মানুষের শোক ভালবাসায় চির বিদায় নিলেন সেই আলোর বাতিঘর।

মঙ্গলবার (১৯ জানুয়ারী) ভোরে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। ১৯৪৫ সালে নওগাঁর বদলগাছী উপজেলার কোলার পালশা গ্রামে মফিজ উদ্দীন সরদারের ঘর আলোকিত করে জন্ম নিয়েছিলেন তিনি। মৃত্যুকালে এ প্রথিতযশা শিক্ষানুরাগীর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তাঁর মরদেহ প্রথমে গ্রামের বাড়ীতে এবং পরে নওগাঁ নওজোয়ান মাঠে জানাজার পর নওগাঁ সরকারী কবরস্থানে সমাহিত করা হয়।

তাঁর মৃত্যুতে সহকর্মী, ছাত্র শিক্ষক , রাজনৈতিক ব্যক্তি সহ সর্বস্তরের মানুষরা তাঁকে শেষ বারের মত দেখার জন্য ভীঁড় করে নওজোয়ান মাঠে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি নাতনী সহ অসংখ্য ছাত্র ছাত্রী গুনগ্রাহী রেখে যান। তিনি ১৯৬২ সালে নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয় থেকে র্ফাস্ট ডিভিশনে মেট্রিকুলেশন পাশ করে কেডিয়ানদের মুখ উজ্ঝল করেছিল পরে নওগাঁ বিএমসি কলেজ থেকে আইএসসি এবং এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও মার্স্টাস পাশ করেন, শিক্ষা জীবনে তাঁর কোন সেকেন্ড ডিভিশন ছিল না, শিক্ষা জীবন শেষে প্রথমে নিজ উপজেলার কোলা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক এরপর বরসাইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, যশোরের একটি কলেজে, জয়পুরহাট সরকারী কলেজ, নাটোর কলেজ, বগুড়া আজিজুল হক কলেজ, শাহ সুলতান কলেজ এবং সবশেষে ঢাকা শহীদ সোহারাওয়ার্দী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন তিনি। শিক্ষকতা মহান পেশায় নিয়োজিত থেকে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণ রেছেন।

২০০৫ সালে কর্ম জীবন থেকে অবসর গ্রহণ করেন এবং ২০০৭ সালে হজ্জ পালন করেন। জীবদ্দশায় তিনি গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের পড়াশুনায় সহায়তা এবং সবসময় উৎসাহ দিতেন তিনি সবাইকে শিক্ষিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন। শিক্ষানুরাগী এই মানুষটি এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরীব অসহায় মানুষদের পাশে ছিলেন এছাড়া বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে সহায়তা করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তি যুদ্ধেও রেখেছেন অবদান সরাসরি যুদ্ধ না করলেও মুক্তি যোদ্ধাদের সাহায্য করেছেন বীর মুক্তি যোদ্ধা কমান্ডার এসপি আবু বক্কর সিদ্দিক তাঁর অত্যান্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি বাংলাদেশ সরকারী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, সহসভাপতি ও পদে সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত নওগাঁ ইমাম মোয়াজ্জেম সমিতির উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি তাঁর র্কমের জন্য মানুষের অন্তরে বেঁচে থাকবেন অনন্তকাল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031