IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সাবেক এমপি আব্দুল মজিদ আর নেই

সাবেক এমপি আব্দুল মজিদ আর নেই

ধূমকেতু নিউজ ডেস্ক : সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য মণ্ডল গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আব্দুল মজিদ মণ্ডল আর নেই।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও মরহুমের ছেলে আব্দুল মমিন মণ্ডলের ব্যক্তিগত সহকারী তাজউদ্দিন আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুল মজিদ মণ্ডল দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। তিনি কৃত্রিম অক্সিজেন নিয়ে বেঁচে ছিলেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকাস্থ নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

শুক্রবার বাদ জুমা এনায়েতপুরের রুপনাই মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে।

আব্দুল মজিদ মণ্ডল সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৩ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

অসুস্থ থাকায় তিনি একাদশ সংসদ নির্বাচনে নিজে অংশ নিতে না পারায় তার ছেলে আব্দুল মমিন সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news