IMG-LOGO

শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় ও এমপির পরামর্শেডেঙ্গু প্রতিরোধে পুঠিয়ায় মাঠে উপজেলা প্রশাসনসিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণচারঘাটের অধিকাংশ সড়কের বেহাল দশা, জনদুর্ভোগের অন্ত নেইঅভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন অভিনেত্রী হানিয়াউল্লাপাড়ায় জেলা পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনযশোর শিক্ষা বোর্ডের এসএসসি’র ফলাফলে প্রিন্স প্রথম স্থান হয়েছে
Home >> নগর-গ্রাম >> শাবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শাবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ার সদর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রী আছিয়া আকতার সুমির (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নামুজা ইউনিয়নের মথুরা পশ্চিমপাড়া গ্রামের বাড়ির বারান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আছিয়া আকতার সুমি বগুড়া সদরের মথুরা পশ্চিমপাড়া গ্রামের পান ব্যবসায়ী জালাল উদ্দিনের মেয়ে। তিনি শাবিপ্রবির বাংলা প্রথম বর্ষের ছাত্রী।

এলাকাবাসী জানান, প্রায় ৫ বছর আগে শাজাহানপুরের বনানী এলাকায় নূর আলম নামে এক যুবকের সঙ্গে সুমির বিয়ে হয়। বিয়ের পাঁচ মাসের মাথায় স্বামী মারা যান। এরপর থেকে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।

মা লাভলী বেগম জানান, বুধবার রাতে সুমি খাবার পর নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে বারান্দায় চালের বাঁশের সঙ্গে তার গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পান।

তিনি ও পরিবারের সদস্যরা দাবি করেন, স্বামী মারা যাওয়ার পর থেকে সে মানসিক সমস্যায় ভুগছিল। তাদের ধারণা এ সমস্যা থেকেই সুমি আত্মহত্যা করেছে।

তবে এলাকাবাসী ও সুমির বান্ধবীরা দাবি করেন, মহাস্থানের শাহ্ আলমের ছেলে সরকারি আজিজুল হক কলেজের ছাত্র শামীমের সঙ্গে সুমির প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। প্রায় তিন মাস আগে সুমি বিয়ের দাবিতে শামীমের বাড়িতে যায়। তখন বিয়ের আশ্বাস দিয়ে তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছিল।

মাঝে কিছুদিন তাদের মধ্যে সম্পর্ক ছিল না। পরবর্তীতে শামীম আবারও সুমির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি শামীমের দেয়া এসএমএস নিয়ে সুমি বিধ্বস্ত ছিল।

একই দাবি করেছেন সুমির চাচা শাহ আলম। তার ভাতিজির ফোনের এসএমএস রেকর্ড পর্যালোচনা করলে এ আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান। নামুজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মন্টু মিয়াও একই মন্তব্য করেন।

সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, সুমির আত্মহত্যার ব্যাপারে তার পরিবার কিছু বলতে পারেনি। তবে স্বামীর মৃত্যু, প্রেম, মোবাইল ফোনে প্রেমিকের এসএমএস বিষয়ে শুনেছেন। সুমির লক করা ফোন জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031