IMG-LOGO

শনিবার, ৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদেরপ্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসকবাগমারায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনদেশের ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাসজাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার তীব্র যানজটইউরোপের মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশেরবাঘায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভাখুনা খুনিবাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ৪ লাখ টাকা ঘুষ দাবি ও হামলা চেষ্টার অভিযোগরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পুঠিয়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তিন ফসলি জমিতে পুকুর খননতানোরে নেসকোর সেচ যন্ত্রের তার ছিড়ে ৭ গরুর মৃত্যুরাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩৫০ শিক্ষার্থীর মাঝে রূপরেখা কিশোর মেলার উদ্যোগে গাছ বিতরণগোমস্তাপুরে ভারত সীমান্তে পুশব্যাকের শিকার নারী,পুরুষ ও শিশুরা
Home >> নগর-গ্রাম >> পোরশায় কঠোর লকডাউনে গ্রামপুলিশদের প্রশংসনীয় দায়িত্ব পালন

পোরশায় কঠোর লকডাউনে গ্রামপুলিশদের প্রশংসনীয় দায়িত্ব পালন

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : কঠোর লকডাউনের মাধ্যমে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে নওগাঁর পোরশায় গ্রামপুলিশের দায়িত্ব পালন প্রশংসনীয়। সরকারি বিধিনিষেধ পালনে স্থানীয় প্রশাসন যেমন কঠোর অবস্থানে তেমনি উপজেলার বিভিন্নস্থানে কঠোরভাবে দায়িত্ব পালন করছেন গ্রামপুলিশ সদস্যগণ।

লকডাউনের প্রথম দিন থেকে উপজেলার বিভিন্ন হাট বাজার ও মোড় এলাকায় প্রশাসনের দুই কর্মকর্তা ইউএনও নাজমুল হামিদ রেজা এবং সহকারি কমিশনা (ভূমি) জাকির হোসেনের নির্দেশনায় সরকারি বিধিনিষেধ পালনে কাজ করছেন তারা। ফলে উপজেলায় করোনা সংক্রমনের হার কিছুটা হলেও কম দেখা গেছে।

সরকার ঘোষিত ১৪ দিনের লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ সদস্য, আনসার, বিজিবি সদস্যগণ দায়িত্ব পালন করলেও গ্রামপুলিশ সদস্যগণ কাজ করছেন সকাল থেকে সন্ধাবদি। সরকারি বিধিনিষেধ পালনে জনগণকে সচেতন করে করোনা সংক্রমন রোধই যেন তাদের একমাত্র কাজ হয়ে দাড়িয়েছে। বর্তমান লকডাউনে এ উপজেলার করোনা সম্মুখ যোদ্ধা তারা।

নিতপুর ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য নুর আমিন ও আব্দুস ছাত্তার জানান, করোনা কালিন লকডাউনে সরকারি বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নে প্রশাসনের সাথে কাজ করছেন তারা। এ মূহূর্তে উপজেলার জনগণ যাতে করোনামুক্ত থাকতে পারে সেটি তাদের লক্ষ্য বলে তারা জানান। এছাড়াও করোনা প্রতিরোধে তাদের দায়িত্ব পালনের প্রশংসা করছেন অনেকে। উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুদ্দিন আলী আহম্মেদ জানান, প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গ্রামপুলিশ সদস্যগণ তাদের জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রতিরোধে সকাল-সন্ধা কাজ করছেন। তাদের দায়িত্ব পালন অবশ্যই প্রশংসনীয়। যা জনপ্রতিনিধিরা করতে পারছেন না। করেনায় কর্তব্যরত গ্রামপুলিশদের প্রনোদনার আওতায় আনার দরকার বলে তিনি মনে করছেন।

ইউএনও নাজমুল হামিদ রেজা জানান, লকডাউনের ৫ম দিনেও স্বেচ্ছাসেবকসহ সকলেই যার যার অবস্থান থেকে লকডাউন বাস্তবায়নে চেষ্টা করে যাচ্ছেন। তবে সীমিত সামর্থ্য নিয়ে পোরশার গ্রামপুলিশের সকল সদস্য যেভাবে দায়িত্ব পালন করছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি গ্রামপুলিশ বাহিনীর সদস্যদের শ্রদ্ধা জানান। এসময় তিনি সবাইকে ঘরে থাকতে এবং প্রয়োজনে বের হতে হলে মাস্ক ব্যবহার করতে বলেন। আর এই কঠোর লকডাউনে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবেন বলে তিনি সতর্কও করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news