ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিকদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পরিচালনায় বন্দরে ৫শ’ জন শ্রমিকের মাঝে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
তিনি বলেন, করোনার চিকিৎসা থেকে প্রতিরোধ উত্তম। এরই অংশ হিসেবে বন্দরের শ্রমিকদের মাঝে টিকা প্রয়োগ শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বন্দরে কর্মরত ৫ হাজার শ্রমিকসহ বন্দরের সংশ্লিষ্টকে টিকার প্রদানের আওতায় আনা হবে। যাতে করোনা প্রতিরোধ করা যায় এবং সোনামসজিদ স্থলবন্দর সচল রেখে করোনা প্রতিরোধে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান ও পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলামসহ বন্দর সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।


