IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> নগর-গ্রাম >> নাটোরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাটোরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নাটোর জেলা কমিটি গঠনের দ্বন্দ্বের জের ধরে নাটোর স্বেচ্ছাসেবক লীগের নতুন ও পুরাতন কমিটি পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

মঙ্গলবার সকাল থেকেই উভয় গ্রুপের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বািির্ষকী উদযাপন নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছিল। এমতাবস্থায় উভয় গ্রুপের মধ্যে সৃষ্ট সংঘর্ষ এড়াতে নাটোর প্রেসক্লাবের সামনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রনি খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়েরের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পরে নাটোর প্রেসক্লাবের সামনে জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সৈয়দ মুর্তজা আলী বাবলু, নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন প্রমুখ।

অপরদিকে, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নাটোর পৌর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের পুরাতন কমিটির আহবায়ক এ্যাডভোকেট আরিফুর রহমান সরকার, যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সেলিম ও সদর থানা সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সাক্কু প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news