ধূমকেতু নিউজ ডেস্ক : নেত্রকোণার বারহাট্টা উপজেলার দশাল এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন জেলে রাতে মাছ ধরতে গিয়েছিলেন। পরে তারা রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েন। এ সময় ওই লাইনে একটি ট্রেন এলে এ দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেনে এ ঘটনা ঘটেছে সেটা এখনও জানা যায়নি।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা জেলে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news