IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
Home >> নগর-গ্রাম >> জনবল ও যন্ত্র সঙ্কটে ব্যহত স্বাস্থ্য সেবা, দূর্ভোগে জনসাধারণ

জনবল ও যন্ত্র সঙ্কটে ব্যহত স্বাস্থ্য সেবা, দূর্ভোগে জনসাধারণ

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর অন্যতম উপজেলা পত্নীতলায় ৫০শয্যা বিশিষ্ট ইওসি সেবায় তিন বার জাতীয় পুরস্কার প্রাপ্ত স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়ে আবারও বন্ধ হয়েছে সিজারিয়ান অপারেশন এতে গরীব অসহায় নিম্ন আয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের রোগীদের দূর্ভোগ বেড়েছে।

জানা গেছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৭বছর হতে এনেস্থেশিয়া ও সার্জনের অভাবে অচল হয়ে পড়ে। দীর্ঘ দিন পর প্রতি মাসে ২ বার করে সির্জার অপারেশন করা হবে বলে গত ১১ ফেরুয়ারী ২টি অপারেশনের মধ্যে দিয়ে চালু করা হয়। এর পর আবার ও মুখ থুবড়ে পড়েছে ওই কার্যক্রম। জেলার অন্যতম উপজেলা হওয়ায় এখানে প্রতিদিন পার্শ্ববর্তী ধামইরহাট সাপাহার বদলগাছী মহাদেবপুর উপজেলার অনেক অসহায় রোগী চিকিৎসা নিতে আসেন। উপজেলার আড়াই লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র হাসপাতাল এটি।

সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় ওই সকল উপজেলা থেকে আসা রোগীরা চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছেন। ইওসি সেবা বন্ধ হলেও অস্থায়ী ভাবে প্রতিমাসে ২ বার সিজারিয়ান কার্যক্রম কয়েক মাস চলার পর আবার বন্ধ থাকায় রোগীদের দূর্ভোগ চরমে ওঠেছে। এই কার্যক্রম ছাড়াও কমপ্লেক্সে কোন আই ইউনিট নেই, দাঁতের ডাক্তার থাকলেও যন্ত্রপাতির অভাবে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।

৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৬ সালের ২৭ জুন ৫০ শয্যায় উন্নীত করা হয়। এই স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ডাক্তার, নার্স, কর্মচারী ও সি.এইচ.সি.পি-র ১৮১ পদের মধ্যে জনবল আছে ১৩৮ জন, শূন্যপদ রয়েছে ৪৩টি। স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ৩৩ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে ১৬ জন, শূন্যপদ রয়েছে ১৭ জন। মাঠ পর্যায়ে ১২ জনের স্থলে রয়েছে ১০ জন, শূন্যপদ রয়েছে ২টি। স্বাস্থ্য সহকারী পদে ৪০ জনের পদ থাকলেও রয়েছে ২৭ জন, শূন্যপদ রয়েছে ১৩টি। তবে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২১ জন চিকিৎসকের পদ থাকলেও রয়েছে মাত্র ৬ জন, শূন্য পদ রয়েছে ১৫টি।

এছাড়া ডিজিটাল এক্স-রে (সি.আর) মেশিন না থাকায় সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন ঘটনায় গুরুতর আহত জখম এবং করোনার সময়ে উপর্সগের রোগীদের জন্য এক্স-রে করা জরুরি হলেও কাঙ্খিত এই সেবা মিলছে না। আবার রোগীদের সেবায় নিয়োজিত দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অ্যাম্বুলেন্স চালকের অভাবে পড়ে রয়েছে।

অপরদিকে, ৫০শয্যা বিশিষ্ট্য স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য পর্যাপ্ত ঔষধ সরবরাহ না থাকায় সরকারী বাজেট অনুযায়ী চাহিদার ৫ভাগের এক ভাগ রোগীর ঔষধের চাহিদা মেটানোও সম্ভব হচ্ছে না। সিজার অপারেশন চালু করার জন্য এলাকার সূধী মহল জোর দাবি জানিয়েছেন।

মধ্যবিত্ত ও ক্ষুদ্রনৃগোষ্ঠী পরিবারের কয়েকজন প্রসুতি মায়ের সাথে কথা হলে তারা জানান তাদের গর্ভে ৬, ৭,৮,৯ মাসের বাচ্চা যদি সিজার অপারেশন করতে হয় তাহলে প্রাইভেট ক্লিনিকে করতে হবে অনেক টাকা লাগবে এজন্য তাদের ঋণ করতে হবে
ঘরে কোন টাকা নেই সরকারী হাসপাতালে থাকলে ফ্রীতে অপারেশন হতো কোন দুঃশ্চিন্তা হতো না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খালিদ সাইফুল্লাহ জানান, এনেস্থেশিয়া ও সার্জনের অভাবে কার্যক্রম কিছু ব্যাহত হলেও শীঘ্র অপারেশন আবার চালু করা হবে, এখানে আই ইউনিট নেই, জনবলসহ যন্ত্রাংশ সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে এই সংকট সমাধান হবে এতে রোগীদের দূর্ভোগ কমে আসবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031