IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তারযমুনা গ্রুপে ম্যানেজার নিয়োগ, ঢাকায় কর্মস্থলসিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা‘৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে’দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বুবলীর সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’সাবমেরিনের ঘণ্টা ট্রাম্পকে দিলেন ব্রিটেনের রাজাদেশজুড়ে বৃষ্টির আভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬কুষ্টিয়ায় ভ্যান থেকে পড়ে নারীর মৃত্যুভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যু
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উসকানিমূলক’

‘কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উসকানিমূলক’

ধূমকেতু নিউজ ডেস্ক : কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং’র বক্তব্যকে উসকানিমূলক হিসেবে অভিহিত করেছে পাকিস্তান।

গত রোববার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে ভারতের অখণ্ড অংশ বলে দাবি করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি জম্মুতে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরও ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তা ভারতেরই থাকবে।

এর প্রতিক্রিয়ায় পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারতীয় মন্ত্রীর দাবি শতভাগ অগ্রহণযোগ্য এবং তা উসকানিমূলক। ঐ মন্ত্রী জম্মু-কাশ্মীর সংক্রান্ত ঐতিহাসিক বাস্তবতাকে বিকৃত করার চেষ্টা করেছেন এবং ভিত্তিহীন দাবি করার পাশাপাশি হুমকি দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামাবাদ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। তবে সব ধরণের আগ্রাসন মোকাবেলার শক্তি পাকিস্তানের রয়েছে।

ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। অবশ্য ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার অনুযায়ী গণভোট আয়োজন এবং গণভোটের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণের দাবি জানিয়ে আসছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারে এ ধরণের গণভোটের কথা বলা হয়েছে। তবে ভারত সরকার এই ইশতেহারের বিরোধিতা করে তা বাস্তবায়নে বিরত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news