IMG-LOGO

বৃহস্পতিবার, ২৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় নিলামে ভবানীগঞ্জ হাটের ডাক ৮ লাখ ৬০ হাজারতামিলনাড়ুতে নির্বাচন, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কতখানি এগিয়ে চলচ্চিত্র তারকা বিজয়?জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণকোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিতভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা‘দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না’শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ‘আদানির বন্ধ ইউনিট থেকে ২৬ এপ্রিলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে’‘নতুন বাসভাড়া না মানলে কঠোর ব্যবস্থা’পদে পদে হজযাত্রীদের ভোগান্তিপোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন‘হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়’সংরক্ষিত আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ইসিরচট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড‘কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার’হরমুজ অতিক্রমের চেষ্টা, দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসি
Home >> প্রবাস >> টপ নিউজ >> তামিলনাড়ুতে নির্বাচন, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কতখানি এগিয়ে চলচ্চিত্র তারকা বিজয়?

তামিলনাড়ুতে নির্বাচন, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কতখানি এগিয়ে চলচ্চিত্র তারকা বিজয়?

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ ভারতের তামিল নাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে তিরুনেলভেলিতে এক গরম ও আর্দ্র বিকেলে বিশেষভাবে সাজানো একটি ভ্যানের ওপর দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয় বা থালাপতি বিজয়। তিনি দাবি করেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে মুখ্যমন্ত্রী হওয়া থেকে ঠেকাতে একজোট হয়েছে।

৫১ বছর বয়সী এই নেতা বিশাল জনসমাগমের সামনে বলেন, আমার প্রতিপক্ষরা বাইরে থেকে আলাদা মনে হলেও তাদের লক্ষ্য একটাই- বিজয় যেন মুখ্যমন্ত্রী হতে না পারে। তার এই বক্তব্যের পর সমর্থকরা একসঙ্গে তার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন, যার অর্থ তামিল ভাষায় ‘জয়’।

উন্নত মানব উন্নয়ন সূচকের জন্য পরিচিত তামিল নাড়ু দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র তারকাদের নির্বাচিত করার ঐতিহ্য ধরে রেখেছে। এদের মধ্যে অনেকেই মৃত্যুর পরও সাধারণ মানুষের কাছে দেবতুল্য সম্মান পান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ২৩৪ সদস্যের বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছে তামিলনাড়ু। এই নির্বাচনে বিজয়ের ক্ষমতায় যাওয়ার চেষ্টা রাজ্যের তারকা-রাজনীতিক প্রবণতায় নতুন মাত্রা যোগ করেছে ও ঐতিহ্যগত দ্বিমুখী লড়াইকে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় রূপ দিয়েছে।

আশীর্বাদ না অভিশাপ?

২০২৪ সালে ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ নামে দল গঠন করে রাজনীতিতে প্রবেশ করেন বিজয়। তিনি প্রতিশ্রুতি দেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) ও প্রধান বিরোধী দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (এআইএডিএমকে) আধিপত্যের অবসান ঘটাবেন।

বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্টালিন ১৪ দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন, যা অন্যতম শরীক ভারতীয় কংগ্রেস। অন্যদিকে বিরোধীদলীয় নেতা এদাপ্পাড়ি কে. পালানিস্বামী ১০ দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে শরিক হিসেবে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দল বিজেপি।

ডিএমকে ও এআইএডিএমকে এই দুই দলই নিজেদের দ্রাবিড় রাজনীতির ধারক বলে দাবি করেযা জাতপাত বৈষম্যের বিরুদ্ধে, সামাজিক সংস্কারের পক্ষে ও উত্তর ভারতের আধিপত্যের বিরোধিতায় গড়ে ওঠা একটি আন্দোলন।

১৯৬৭ সাল থেকে দ্রাবিড় দলগুলো তামিলনাড়ুর ক্ষমতায় রয়েছে। জাতীয় দলগুলো এখানে তুলনামূলকভাবে দুর্বল। বিজেপি ২৭টি আসনে ও কংগ্রেস ২৮টি আসনে লড়ছে নিজ নিজ জোটের অংশ হিসেবে। ২০১১ সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, তামিলনাড়ুর ৭ কোটি ২০ লাখ মানুষের মধ্যে ৮৭ শতাংশের বেশি হিন্দু, ৬.১ শতাংশ খ্রিস্টান ও ৫.৮ শতাংশ মুসলিম।

হিন্দুদের মধ্যে অনগ্রসর শ্রেণি ৪৫.৫ শতাংশ, অতিপশ্চাৎপদ ২৩.৬ শতাংশ এবং দলিত ২০.৬ শতাংশ। দলিতরা ঐতিহাসিকভাবে বৈষম্য ও সহিংসতার শিকার হয়ে আসছে।

খ্রিস্টান বাবা ও হিন্দু মা থেকে জন্ম নেওয়া বিজয় ‘ভেল্লালার’ সম্প্রদায়ের সদস্য, যা একটি সমৃদ্ধ কৃষিভিত্তিক গোষ্ঠী। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা বিজয়ের ১৯৯২ সালের প্রথম চলচ্চিত্র ব্যর্থ হয়। পরে জনপ্রিয় অভিনেতা বিজয়কান্তের সঙ্গে অভিনয় করে তিনি সফলতা পান। ২০০৪ সালের ‘ঘিল্লি’ চলচ্চিত্র তাকে সুপারস্টার বানিয়ে দেয়।

২০১৩ সালের ‘থালাইভা’ চলচ্চিত্রে তিনি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দেন। পরবর্তী চলচ্চিত্রগুলোতেও রাজনৈতিক বার্তা স্পষ্ট হয়। তার শেষ চলচ্চিত্র ‘জনা নায়াগান’-এর নামেও রাজনৈতিক ইঙ্গিত রয়েছে।

ব্যক্তিগত জনপ্রিয়তায় লাখো মানুষকে আকৃষ্ট করলেও সমাবেশে বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে। গত সেপ্টেম্বরে এক পদদলিত ঘটনায় ৪২ জন নিহত হন।

বিশ্লেষকদের মতে, তিনি দলিত ও খ্রিস্টান ভোটের একটি অংশ পেতে পারেন ও সরকারবিরোধী ভোটেও ভাগ বসাতে পারেন। তবে অভিজ্ঞ দুই প্রতিপক্ষের বিরুদ্ধে তার লড়াই সহজ নয়।

রাজনৈতিক বিশ্লেষক আর কান্নান তাকে ‘একই সঙ্গে আশীর্বাদ ও অভিশাপ’ হিসেবে বর্ণনা করেন।

তামিল নাড়ুতে তারকাদের রাজনীতিতে আসার ইতিহাস

বিজয় অনুসরণ করতে চান এমজি রামাচন্দ্রণ ও জয়রাম জয়ললিতার পথ। এমজিআর ১৯৭৭ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন ও বিনামূল্যে খাবার কর্মসূচি চালু করেন। জয়ললিতা ছয়বার মুখ্যমন্ত্রী হন ও নারীবান্ধব নানা কর্মসূচি চালু করেন।

দ্রাবিড় রাজনীতিতে চলচ্চিত্র ব্যক্তিত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে, যার মধ্যে সি এন আন্নাদুরাই ও এম করুণানিধি উল্লেখযোগ্য। বিশ্লেষকদের মতে, যারা তামিল পরিচয়ের রাজনীতি গ্রহণ করেছেন তারাই সফল হয়েছেন।

২০০৫ সালে অভিনেতা বিজয়াকান্ত দল গঠন করলেও বড় সাফল্য পাননি।

থালাপতির লক্ষ্য তরুণ ও নারী ভোটার

বিজয় মূলত ১৮ থেকে ৩৯ বছর বয়সী তরুণ ও নারী ভোটারদের লক্ষ্য করছেন। তিনি সমাবেশে বর্তমান সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছেন। অন্যদিকে স্টালিন তার সমালোচনাকে গুরুত্ব না দিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছেন।

সব দলই জনকল্যাণমূলক প্রতিশ্রুতিতে প্রতিযোগিতা করছে। ডিএমকে নারীদের ভাতা বাড়ানোসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। এআইএডিএমকে বিনামূল্যে ফ্রিজ ও অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে।

বিজয়ের দল বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, নারীদের ভাতা, স্বর্ণ ও বিয়ের সহায়তা, বেকারদের ভাতা ও সুদমুক্ত শিক্ষাঋণের প্রতিশ্রুতি দিয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, বিজয়ের জন্য মুখ্যমন্ত্রী হওয়া সহজ হবে না। কারণ তার প্রতিদ্বন্দ্বীরা দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় জনসমাগম মানেই ভোট নয়। তার দল এখনো সংগঠনগতভাবে দুর্বল ও দলটির অনেক প্রার্থীই অপরিচিত।

সূত্র: আল-জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031