IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> প্রবাস >> আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : লিথুয়ানিয়াতে সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন শুরুর একদিনের মাথায় আবারও একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ শনাক্ত করার কথা জানান জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

কর্মকর্তারা দাবি করেন, ক্ষেপণাস্ত্রটি একটি আইসিবিএম। এটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা মহাদেশ অতিক্রম করতে পারে বলে ধারণা করা হয়। আইসিবিএম মার্কিন যুক্তরাষ্ট্রসহ তাদের দীর্ঘ পরিসরের জন্য বিশেষভাবে উদ্বেগজনক।

টিভি আসাহি একজন জাপানি প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৭৪ মিনিটে ছয় হাজার কিলোমিটার উচ্চতায় এবং এক হাজার কিলোমিটারের দূরত্ব অতিক্রম করেছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানান, ক্ষেপণাস্ত্রটি এক ঘণ্টারও বেশি সময় ধরে উড়ছে। এটি জাপানের জলসীমায় অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার আকাশসীমায় মার্কিন গুপ্তচর বিমানের অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দেয়ার কয়েক দিনের মাথায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এ খবর প্রকাশ্যে এলো।

সম্প্রতি উত্তর কোরিয়া অভিযোগ করে, মার্কিন গুপ্তচর বিমান দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে কিম প্রশাসন জানায়, মার্কিন গুপ্তচর বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031