IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ডআমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তারমোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী (ঈশা)মহাদেবপুরে মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলকমামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনবাগমারায় ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সদস্য গ্রেপ্তার, ১৪টি মিটার উদ্ধারমালয়েশিয়ায় ‘মানবপাচারকারী’ দুই বাংলাদেশি ও ৯ ভুক্তভোগী আটকএনসিপিতে বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মীর যোগদান১৮০ কিলোমিটার পঞ্চগড় সীমান্ত জুড়ে বিজিবির সতর্কতা জারি
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ইউক্রেনের পালটা আক্রমণ ব্যর্থ হচ্ছে’

‘ইউক্রেনের পালটা আক্রমণ ব্যর্থ হচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে জুনের প্রথম সপ্তাহে পালটা আক্রমণ শুরু করেছিল ইউক্রেন। এ অভিযান শুরুর আগে ইউক্রেন সেনাদের ট্যাংকসহ অন্যান্য ভারি অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে পশ্চিমারা।

এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনের এ পালটা আক্রমণ পুরোপুরি ব্যর্থ হচ্ছে। খবর আলজাজিরার। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে পুতিন বলেছেন, আমাদের প্রতিরক্ষা ভেদ করতে শত্রুদের সব প্রচেষ্টা ও পালটা আক্রমণ পুরোপুরি ব্যর্থ হচ্ছে।

এদিন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্লাস্টার বোমা নিয়েও কথা বলেন পুতিন। তিনি জানিয়েছেন, যদি ইউক্রেনীয় সেনারা রুশ বাহিনীর বিরুদ্ধে এ বোমা ব্যবহার করে তাহলে রাশিয়াও একই বোমা দিয়ে ইউক্রেনে হামলা করবে।

এ ব্যাপারে পুতিন বলেন, যদি এটি (ক্লাস্টার বোমা) আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে আমরাও পালটা পদক্ষেপে একই ব্যবস্থা নেওয়ার অধিকার রাখি।

ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুদ রয়েছে।

এর আগে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১০০টিরও বেশি দেশে ক্লাস্টার বোমা নিষিদ্ধ। ক্লাস্টার বোমা রকেটসদৃশ একটি কাঠামোর ভেতর থাকে। এ বোমা বিমান, কামান ও রকেট লঞ্চার থেকে ছোড়া যায়। ক্লাস্টার বোমা যখন ছোড়া হয় তখন এর ভেতর থাকা ছোট ছোট বোমা ছড়িয়ে যায় এবং এগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

তবে ক্লাস্টার বোমার সব ছোট বোমা তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত নাও হতে পারে। ফলে এগুলো পরবর্তীতে বিস্ফোরিত হয়ে বেসামরিক মানুষের প্রাণহানির কারণ হতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এ বোমা দিলেও অন্যরা এর বিরোধিতা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930