IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত
Home >> টপ নিউজ >> প্রবাস >> পারমাণবিক হামলার কৃত্রিম মহড়া দিল উত্তর কোরিয়া

পারমাণবিক হামলার কৃত্রিম মহড়া দিল উত্তর কোরিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার বিভিন্ন লক্ষ্যে পারমাণবিক হামলা চালানোর কৃত্রিম মহড়া দিয়েছে উত্তর কোরিয়া।

স্থানীয় সময় বুধবার রাতে এ মহড়া অনুষ্ঠিত হয় বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীগুলোর প্রশিক্ষণমূলক মহড়ার প্রতিক্রিয়ায় ‘ঝলসিত পৃথিবী’ নামের এ মহড়াটি অনুষ্ঠিত হয়েছে।

এক বিবৃতিতে উত্তর কোরিয়ার কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) জেনারেল স্টাফ বলেছে, ‘আরওকে’ এর সামরিক গুন্ডাদের গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার ও কার্যকর বিমানক্ষেত্রগুলোতে সবকিছু ধ্বংস করার মতো হামলা চালানোর অনুকরণে বুধবার রাতে কেপিএ একটি কৌশলগত পারমাণবিক হামলার মহড়া চালিয়েছে।

‘আরওকে’ হচ্ছে দক্ষিণ কোরিয়ার দাপ্তরিক নাম রিপাবলিক অব কোরিয়ার অদ্যক্ষর।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার উত্তর কোরিয়া সাগরে দু’টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

গভীর রাতে উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দপ্তর একটি নিরাপত্তা বৈঠক ডাকে।

উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্রটি ৫০ কিলোমিটার উচ্চতায় উঠার পর উড়ে গিয়ে ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে আর দ্বিতীয়টি ৫০ কিলোমিটার উচ্চতায় উঠার পর ৪০০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে বলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, এসব আচরণ শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকিস্বরূপ যা শুধু আমাদের দেশের জন্য না পুরো অঞ্চল ও বিশ্বের জন্যও, এগুলো মেনে নেওয়া যায় না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031