IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
Home >> প্রবাস >> লিড নিউজ >> মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা আর নেই

মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা আর নেই

ধূমকেতু নিউজ ডেস্ক : সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস আর নেই। ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের হয়ে প্রতিনিধিত্ব করা এই তরুণী গত ১৩ অক্টোবর মাত্র ২৬ বছর বয়সে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে জরায়ুর ক্যানসারে আক্রান্ত ছিলেন। আরমাস কেমোথেরাপি এবং রেডিওথেরাপি চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শেরিকা ডি আরমাসের মৃত্যুতে উরুগুয়ের পাশাপাশি সারাবিশ্বে শোকের ছায়া বিরাজ করছে।

তার ভাই মেক ডি আরমাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন— ‘অনেক বড় হও, ছোট বোন। সর্বদা ও চিরকাল এমনই থেকো।’

মিস ইউনিভার্স উরুগুয়ে ২০২২ কার্লা রোমেরো তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন— মিসেস ডি আরমাস ‘এই বিশ্বের গর্ব। আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর নারীদের একজন।’

২৬ বছর বয়সি অভিনেত্রী চীনে আয়োজিত ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শীর্ষ ৩০-এর মধ্যে ছিলেন না। তবে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মাত্র ১৮ বছর বয়সিদের মধ্যে একজন ছিলেন।

সেই সময় এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি সবসময়ই মডেল হতে চেয়েছিলাম, তা বিউটি মডেল হোক, বিজ্ঞাপনের মডেল হোক কিংবা ক্যাটওয়াক মডেল হোক। আমি ফ্যাশন সম্পর্কিত সব কিছুই পছন্দ করি এবং আমি মনে করি যে, একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া যে কোনো মেয়ের স্বপ্ন মিস ইউনিভার্সে সুযোগ পাওয়া। চ্যালেঞ্জপূর্ণ এই অভিজ্ঞতায় থাকতে পেরে আমি খুবই খুশি।’

খবরে বলা হয়েছে, তিনি মেকআপ এবং চুলের যত্ন সম্পর্কিত পণ্য বিক্রি করতেন। পেরেজ স্ক্রেমিনি ফাউন্ডেশনে তার কিছু মূল্যবান জিনিস উৎসর্গ করেছিলেন এই মডেল, যা ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসায় কাজে লাগে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জরায়ুর ক্যানসার মহিলাদের মধ্যে চতুর্থ সর্বাধিক সাধারণ ক্যানসার। ২০১৮ সালে বিশ্বব্যাপী আনুমানিক ৫ লাখ ৭০ হাজার মহিলা সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়েছেন। প্রায় ৩ লাখ ১১ হাজার মহিলা এই রোগে মারা গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031