IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলন
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইসরায়েলের হামলায় আরও ৫ মসজিদ ধ্বংস

ইসরায়েলের হামলায় আরও ৫ মসজিদ ধ্বংস

ধূমকেতু নিউজ ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় আরও পাঁচটি মসজিদ ধ্বংস হয়েছে। গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

গত কয়েকদিনে ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। অনেক বাড়ি-ঘরও ধ্বংস হয়ে গেছে। এছাড়া গাজা উপত্যকার প্রায় অর্ধেক মানুষই এখন বাস্তুহারা।

গাজার ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুর্কি এবং আরবি বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজায় আরও পাঁচটি মসজিদ ধ্বংস হয়েছে। ফলে সেখানে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মসজিদ ধ্বংস হয়েছে মোট ৩১টি।

এদিকে হামাস জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের এক রাতের অভিযানেই ৫৫ জন নিহত হয়েছে। হামাসের প্রেস অফিস জানিয়েছে, গাজায় ৩০টির বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গাজায় অভিযান আরও বাড়ানো হবে।

বেশ কিছু মেডিকেল সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এক রাতেই ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিন শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডবিউএ) জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজনই শিশু। পশ্চিম তীরের নুর শামস শরণার্থী শিবিরে হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে ইউএনআরডবিউএ আরও জানিয়েছে যে, এক ইসরায়েলি সেনাও নিহত হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে হামাসের একটি সেল লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় রোববার ভোরে ওই হামলায় অন্তত দুজন নিহত এবং অনেকে আহত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031