IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলন
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজার শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহত অর্ধশতাধিক

গাজার শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহত অর্ধশতাধিক

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় এবার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নিহত হয়েছে বহু ফিলিস্তিনি। এ নিয়ে গেল ২৫ দিনে গাজায় ইসরায়েলী হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে। এ অবস্থায় এরইমধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে বলিভিয়া। ইসরায়েলী রাষ্ট্রদূতকে তলব করেছে আরও দুই দেশ।

অবরুদ্ধ গাজায় ইসরায়েলী হামলার আরেকটি ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করলো বিশ্ব। এবার উত্তর গাজার ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলী বাহিনী।

ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে বলে জানান স্থানীয়রা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, হামাসের কমান্ডাররা লুকিয়ে রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ওই ক্যাম্পে হামলা চালিয়েছে তারা। হামাসের শীর্ষ কমান্ডার ইব্রাহিম বিয়ারিসহ বেশ কয়েকজন হামাস নেতা নিহত হয়েছে বলে দাবি তাদের।

তবে ইসরায়েলের এ দাবি নাকচ করে দিয়েছে হামাস। তারা বলছে, ওই ক্যাম্পে তাদের কোনো কমান্ডার ছিলেন না। হামলায় ৪শ’রও বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছে বলে দাবি তাদের।

এদিকে গাজার আরও দুটি বড় হাসপাতালে হামলা চালানো হবে এমন সতর্কবার্তা দিয়ে হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তবে কর্তৃপক্ষ বলছে, রোগীদের এখনও অন্যত্র সরাতে পারেনি তারা।

গাজায় নির্বিচার হামলার প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া এরইমধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। এছাড়া কলম্বিয়া ও চিলি তাদের দেশে নিযুক্ত ইসরায়েলী রাষ্ট্রদূতকে তলব করেছে।

মার্কিন সিনেটেও যুদ্ধ বন্ধের দাবি ওঠে। কংগ্রেস শুনানিতে ইসরায়েলকে সহায়তা দেয়ার বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেনের সাক্ষ্যগ্রহণ চলার সময় এই প্রতিবাদ জানায় বিক্ষুদ্ধরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031