IMG-LOGO

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সাক্ষাৎআজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলচার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তার
Home >> প্রবাস >> আজ ফের হাথরস যাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা

আজ ফের হাথরস যাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথম চেষ্টায় ব্যর্থ হয়েছেন। কিন্তু তাতে হাল না ছেড়ে আজ শনিবার ফেল হাথরাসে যাচ্ছেন কংগ্রেসের রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের উপর চাপ বজায় রাখতে শনিবার বিকেলে ফের হাথরসে নির্যাতিতার বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন তিনি। গত বৃহস্পতিবার সেখানে যাওয়ার পথে তাদের আটকে দেয় রাজ্য পুলিশ। এ সময় তাদের গ্রেফতার করা হয়। অন্যদিকে সে দিনই উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতিকে ‘গৃহবন্দি’ করা হয়। খবর আনন্দবাজার পত্রিকা’র।

জানা যায়, গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের হাথরসের বুলা গড়হি গ্রামে নির্যাতিতার বাড়ি যাওয়ার পথে দেশের প্রচলিত আইনে একটি ধারা ভাঙ্গার অভিযোগ রাহুল ও প্রিয়াঙ্কাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। সে দিন কোন সংবাদ মাধ্যমকেই ঐ গ্রামে প্রবেশ করতে দেওয়া হয়নি। পুলিশ জানিয়েছিল, বিশেষ তদন্তকারী দল’র (সিট) তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত গ্রামে সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ।

হাথরসের অতিরিক্ত পুলিশ সুপার প্রকাশ কুমার বলেছিলেন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে বাইরের কোনও ব্যক্তি বা রাজনৈতিক প্রতিনিধিকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না।

এদিকে কংগ্রেস দলের অফিসিয়াল টুইটে বলা হয়, উত্তরপ্রদেশে দলের সভাপতি অজয় কুমার লাল্লুকে গৃহবন্দি করা হয়েছে। রাহুলের সঙ্গে ৪৫ থেকে ৫০ জন প্রতিনিধি যোগ দিতে পারেন।

উল্লেখ্য, শুক্রবার হাসরথে যাওয়ার পথে আটকে দেওয়া হয়েছিল তৃণমূলের প্রতিনিধিদলকেও। পুলিশের ধাক্কায় মাটিতে পড়ে গিয়েছিলেন তৃণমূল সাংসদ তথা রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি অভিযোগ করেন, তার সহকর্মী সাংসদ প্রতিমা মণ্ডলের শ্লীলতাহানি করেছে পুলিশ। ঐ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে কলকাতায় পদযাত্রা করছেন তৃণমূলের সভাপতি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার রাহুলসহ কংগ্রেসের প্রতিনিধি দলকে কার্যত গলাধাক্কা দিয়ে ফিরিয়ে দিয়েছিল পুলিশ। ১৪৪ ধারা ভাঙার অভিযোগে প্রাথমিকভাবে রাহুলদের আটকও (প্রথমে বলা হয়েছিল রাহুলদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু পরে জানা য়ায়, তাদের আটক করেছিল পুলিশ) করা হয়। রাহুলের সফর নিয়ে বিজেপিতেও আলোড়ন উঠেছিল। রাহুল-প্রিয়াঙ্কা ‘রাজনৈতিক দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত তরুণীকে চার উচ্চবর্ণের ব্যক্তি ধর্ষণ করে। গত মঙ্গলবার দিল্লির হাসপাতালে ২০ বছরের ঐ তরুণী মারা যান। পুলিশ রাতে তার দেহ সৎকার করে। নিহতের পরিবারের দাবি, তারা দলিত হওয়ার জন্যই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করেছিল। ধর্ষণের পরে তরুণীর ওপরে বীভৎস অত্যাচার করে অপরাধীরা। পুলিশ জানায়, তরুণীর জিভেও ক্ষত ছিল। চার অপরাধী যখন তাকে গলা টিপে মারার চেষ্টা করছিল, তখন তিনি নিজের জিভ কামড়ে ফেলেন। অভিযোগ রয়েছে, উত্তরপ্রদেশ পুলিশ জোর করে তার দেহ আত্মীয়দের থেকে কেড়ে নিয়ে যায়। পরিবারকে বাড়িতে আটকে রাখা হয়। কয়েকজন পুলিশকর্মী মিলে রাত আড়াইটায় তরুণীর দেহ পুড়িয়ে দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031