IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতু
Home >> প্রবাস >> লিড নিউজ >> অস্ত্রধারীদের সঙ্গে তালেবানের সংঘর্ষে নিহত ১৬

অস্ত্রধারীদের সঙ্গে তালেবানের সংঘর্ষে নিহত ১৬

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের প্রদেশ হেরাতে একদল অস্ত্রধারীর সঙ্গে তালেবানের তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। লড়াইয়ে নিহত হয়েছেন অন্তত ১৬ জন। এর মধ্যে সাতজন শিশু ও তিনজন নারী রয়েছেন।

সোমবার একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ।

সূত্রটি জানায়, এ ঘটনায় ইসলামিক আমিরাতের তিনজন নিহত হয়েছেন। যে ঘরে হামলা চালানো হয়েছে, সেটির মালিক দায়েশসংশ্লিষ্ট কেউ।

তথ্য ও সংস্কৃতি বিভাগের হেরাতপ্রদেশের পরিচালক মৌলভী নাইমুল হক হাক্কানি বলেন, সংঘর্ষে চার অপহরণকারী নিহত হয়েছেন।

হেরাত শহরের পুলিশ কর্মকর্তা মীর আঘা বলেন, আমরা বিপুল অস্ত্র, বিস্ফোরণ ও গ্রেনেড জব্দ করেছি।

ইসলামিক আমিরাতের এক সদস্য বলেন, সংঘর্ষ শুরু হয়েছে সকাল সাড়ে ১০টার দিকে। চলে বিকাল ৪টা পর্যন্ত। অস্ত্রধারীদের হাতে একে-৪৭ এবং মেশিনগান ছিল।

সংঘর্ষে আশপাশের বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

একটি গোত্রের প্রবীণ ব্যক্তি মুহাম্মদ ওসমান বলেন, সংঘর্ষের ঘটনায় অন্তত আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত দুই মাসে হেরাতপ্রদেশ এমন ভয়াবহ সংঘর্ষ দেখেনি।

১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তালেবান দায়েশকে ঠেকানোর চেষ্টা শুরু করে। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় শিয়া সম্প্রদায় এবং তালেবানের নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠীটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930