IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> প্রবাস >> লিড নিউজ >> যে কারণে পিছু হটলেন এরদোগান

যে কারণে পিছু হটলেন এরদোগান

ধূমকেতু নিউজ ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান তার দেশে নিযুক্ত ১০টি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। গত সপ্তাহে সে দেশে নিযুক্ত ১০ রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর তার সুর নরম শোনা গেছে।

তুরস্কের ব্যবসায়ী ও দাতা ওসমান কাভালাকে দোষী সাব্যস্ত না করে গত চার বছর ধরে জেলে রাখা হয়েছে। তাকে মুক্তি দিতে সম্প্রতি জার্মানি ও যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূত তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছিল। সে কারণে এরদোগান তাদের অবাঞ্ছিত করতে চেয়েছিলেন।

তবে সোমবার মন্ত্রিসভার এক বৈঠকের পর এরদোগান বলেন, দূতাবাসগুলো আমাদের দেশ ও জাতির বিরুদ্ধে কুৎসা রটানোর প্রক্রিয়া থেকে সরে এসেছে। আমার বিশ্বাস ওই রাষ্ট্রদূতেরা তুরস্কের সার্বভৌমত্ব নিয়ে বিবৃতি দিতে ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন।

এরদোগানের এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের দূতাবাস টুইটারে জানায়, কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা কনভেনশনের ৪১ ধারায় কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই ধারার প্রতি অঙ্গীকারাবদ্ধ বলেও টুইটে জানানো হয়।

অবশ্য তুরস্কের অভ্যন্তরীণ সমস্যা থেকে সাধারণ নাগরিকদের নজর সরানোর জন্য এরদোগান এই কূটনীতিক ইস্যু সামনে এনেছিলেন বলে জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের তুর্কি রাজনীতি বিষয়ের বিশেষজ্ঞ শার্লট ইওপিয়েন বলেছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,গত কয়েকমাস ধরে এরদোগানের জনপ্রিয়তা কমছে দেশটির জরিপ সংস্থা আভরাসিয়া জানিয়েছে, এরদোগানের একেপি পার্টির সমর্থন এখন ৩০ শতাংশের নিচে নেমে গেছে।

এছাড়া এরদোগানের বিরোধী দল সিএইচপি ও আইওয়াইআই পার্টির প্রতি সমর্থন এখন ৪০ শতাংশের বেশি বলে জরিপে দেখা গেছে। এমনকি এরদোগানের বিরোধীদের মধ্যে এর আগে খুব একটা মিল না থাকলে বর্তমানে তাদের এক ছাতার তলার আসতে দেখা যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930