IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> টপ নিউজ >> বিনোদন >> জায়েদ খানকে প্যানেলে রাখছেন না ডিপজল

জায়েদ খানকে প্যানেলে রাখছেন না ডিপজল

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আসন্ন। আর মাত্র দুই মাস পরই নির্বাচন হওয়ার কথা। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা আগেই দিয়েছেন। চিত্রনায়ক জায়েদ খানকে তার প্যানেলে রাখা হচ্ছে না।

প্রার্থী হওয়ার বিষয়ে ডিপজল জানান, তার প্যানেল প্রস্তুত। থাকছে নানা চমক। তবে শিল্পী সমিতির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে থাকছেন না ডিপজলের প্যানেলে। যদিও ডিপজলের সঙ্গে তার সু-সম্পর্ক রয়েছে।

এই জনপ্রিয় অভিনেতা আরও বলেন, জায়েদ খান জুনিয়র ছেলে। ও আমার কমিটিতে থাকবে। তবে সেক্রেটারি আমি এখনো চিন্তা করি নাই। তবে যে আসবে, ভালোই আসবে। নতুন কাউকে নিয়ে আমি চিন্তা করব।

শোনা যাচ্ছে, ডিপজলের প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারেন মৌসুমী। ডিপজল বলেন, ‘মৌসুমী আসতে পারে। রুবেলও আসতে পারে। তারা দুজনেই ফিফটি-ফিফটি। পুরো হান্ড্রেড কাউকে ধরি নাই। তবে যাকে নেব সবাই খুশি হবে, আমার মনে হয়।’

শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করেন ডিপজল। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news