IMG-LOGO

রবিবার, ২০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশনিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারি গ্রেপ্তার
Home >> বিনোদন >> মানুষের কাছ থেকে টাকা চাইছেন ‘ভুয়া’ নুসরাত ফারিয়া

মানুষের কাছ থেকে টাকা চাইছেন ‘ভুয়া’ নুসরাত ফারিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : মানুষের কাছ থেকে টাকা চাইছেন ‘ভুয়া’ নুসরাত ফারিয়া। অভিনেত্রী নিজে কানাডায় থাকলেও তার নাম ও ফোন নম্বর ব্যবহার করে প্রতারকরা পেতেছে ফাঁদ। ফেসবুকে এক পোস্টে নিজেই এই কথা জানিয়ে সবাইকে সতর্ক করেছেন নুসরাত ফারিয়া।

ব্যক্তিগত সময় কাটাতে এই নায়িকা সম্প্রতি কানাডায় গেছেন। দেশের বাইরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। ফেসবুক, ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট ও স্টোরির মাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন এই তারকা।

এবার ভক্তদের উদ্দেশে ফারিয়া দিয়েছেন এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। তিনি জানিয়েছেন, তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে কে বা কারা ভুয়া মোবাইল নম্বর দিয়ে মানুষের কাছ থেকে টাকা দাবি করছে। বিষয়টি পুরোপুরি প্রতারণা উল্লেখ করে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ভুয়া নম্বরটির একটি স্ক্রিনশট ফাঁস করে দেয়া এক পোস্টে ফারিয়া লিখেছেন, ‌‘সবার দৃষ্টি আকর্ষণ করছি। কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটি সম্পূর্ণ প্রতারণা। আমার সাথে এর কোনও সম্পর্ক নেই। দয়া করে প্রতিক্রিয়া দেবেন না, কাউকে টাকা পাঠাবেন না এবং এমন প্রোফাইল রিপোর্ট করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।’

ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। চলতি বছরের ৩ মে এনামুল হক ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। মামলার দুই সপ্তাহ পর থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হলে জামিনে মুক্তি পান এই তারকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031