IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> বিনোদন >> নতুন সিনেমায় মোশাররফ করিম

নতুন সিনেমায় মোশাররফ করিম

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : নাটকের ব্যস্ততা সামলে এবার নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা কচি খন্দকার। এতদিন তার বেশিরভাগ নাটকেই নিয়মিত দেখা গেলেও নতুন ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’-তে শুরুতে ছিলেন না মোশাররফ। তবে এবার শুধু নাটক নয়-মোশাররফকে নিয়ে একসঙ্গে দুটি বড় খবর দিলেন এই নির্মাতা।

কচি খন্দকার জানান, তার পরিচালিত ধারাবাহিকের ১০০ পর্বের পর যোগ দেবেন মোশাররফ করিম। অভিনেতার ব্যস্ততা থাকায় শুরুতেই পাওয়া না গেলেও তার অংশের গল্প আগে থেকেই তৈরি রাখা ছিল। দর্শকদের জন্য অপেক্ষা করছে চমকও। নতুন এই ধারাবাহিকে মোশাররফকে দেখা যাবে তেল কোম্পানির মালিকানা হারিয়ে সংগ্রাম করা এক চরিত্রে। শুরুতে হাটে হাটে তেল বিক্রির দৃশ্যেই ধরা দেবেন তিনি। চরিত্রটি নাকি বেশ মজার, আর সেটি অভিনেতা নিজেও অনেক পছন্দ করেছেন।

শুধু ধারাবাহিকই নয়-দীর্ঘদিন পর আবারও সিনেমা নির্মাণে ফিরছেন কচি খন্দকার। আর সেই সিনেমাতেই অভিনয় করবেন মোশাররফ করিম। বৃহস্পতিবারই সবকিছু চূড়ান্ত হয়েছে বলে জানান নির্মাতা। প্রায় এক দশক আগে ভেবে রাখা ফুটবল–ভিত্তিক গল্পে তৈরি হচ্ছে সিনেমাটি। নাম ঠিক করা হয়েছে- ‘মাই ডিয়ার ফুটবল’।

কচি খন্দকার বলেন, ‘এই কনসেপ্টে আমি নাটক বানাইনি। সিনেমার গল্পটি অনেকদিন আগেই মাথায় এসেছে। সেখানে মোশাররফ করিম দুর্দান্ত একটি চরিত্রে অভিনয় করবেন। আরও অনেক সারপ্রাইজ আছে, যেগুলো আপাতত জানাতে চাই না।’

এরই মধ্যে সিনেমার গল্প ও চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। আগামী এপ্রিল মাসেই শুরু হবে ‘মাই ডিয়ার ফুটবল’সিনেমার শুটিং। নাটক ও সিনেমা-দুটোর শিডিউল সমন্বয় করেই কাজ এগিয়ে নিচ্ছেন কচি খন্দকার।

খুব শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো টিম ও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31