IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিত
Home >> বিনোদন >> শ্রীলেখাকে ‘চাটনি’ করে দেওয়ার হুমকি

শ্রীলেখাকে ‘চাটনি’ করে দেওয়ার হুমকি

ধূমকেতু নিউজ ডেস্ক : আবারও ট্রলের শিকার হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দুই দশকেরও বেশি সময় ধরে যার অভিনয় ক্যারিয়ার, তাকেই ‘অকাত’ বোঝানোর চেষ্টা করা হল বিশ্বাস ইনা অনিরূদ্ধ নামের এক ফেসবুক প্রোফাইল থেকে।

কিছুদিন আগেই পশুদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদে একটি রোড শো-য়ে অংশ নিয়েছিলেন শ্রীলেখা। সেখানে বক্তব্যও রেখেছিলেন। সেই প্রেক্ষিতেই বিশ্বাস ইনা অনিরূদ্ধ নামের প্রোফাইল থেকে লেখা হয়, “খুব ভাল উদ্যোগ, অতি প্রয়োজনীয় পদক্ষেপ – প্রতিবাদটিকে সার্বিকভাবে সমর্থন জানাচ্ছি। তবে নিজের অকাত বুঝেই অন্দোলন করা উচিৎ। রাস্তায় নেমে বাম রাজনীতি মারাতে গেলে, চাটনি করে ছেড়ে দেব।”

বামপন্থায় বিশ্বাস করেন অভিনেত্রী। সেকথা তিনি একাধিকবার প্রকাশ্যে বলেছেন। সেই কারণেই ‘বাম রাজনীতি’ শব্দটি ব্যবহার করে তাকে এভাবে আক্রমণ করা হয়েছে।

এ বিষয়ে অভিনেত্রী জানান, ট্রলের এই সংস্কৃতি আগেও ছিল। পোশাক, বয়স, চেহারা নিয়ে একাধিকবার নোংরা কথা বলা হয়ে গিয়েছে। এখন রাজনীতি যুক্ত হয়ে গিয়েছে। ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। ‘চাটনি করে ছেড়ে দেব’র মত ভাষা ব্যবহার করা হচ্ছে। বোঝাই যাচ্ছে কারা করছে।

ছেলেরা পার পেয়ে যেতে পারে। মহিলাদের ক্ষেত্রেই যাবতীয় উচিত-অনুচিত। মহিলারা স্বাধীনভাবে মত প্রকাশ করলেই আপত্তি। অনেক মহিলারাও আবার এই ‘হেটার’দের পক্ষে কথা বলেন। ‘ঠিক হয়েছে’ বলে সমর্থন জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news