IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> বিনোদন >> এক ছবিতে মাহি, মিম ও নুসরাত ফারিয়া

এক ছবিতে মাহি, মিম ও নুসরাত ফারিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : অনেকদিন ধরেই ঢাকাই সিনেমায় আলোচিত হচ্ছে মাল্টি স্টার কাস্টের সিনেমা নিয়ে। যেখানে এক সিনেমায় দেখা যাবে একাধিক নায়ক ও নায়িকা। একটা সময় বড় বড় তারকারা এক সিনেমায় অভিনয় করলেও আজকাল তেমনটা দেখাই যায় না। ইন্ডাস্ট্রির এই মন্দার সময়ে তাই একাধিক তারকা নিয়ে সিনেমার নির্মাণের পরামর্শ দিচ্ছেন অনেকেই।

এরইমধ্যে বেশ কিছু সিনেমাতে দেখাও যাচ্ছে তার প্রতিফলন। যার উদাহরণ হিসেবে এগিয়ে রাখা যায় তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’ সিনেমাকে।

তবে প্রথমবারের মতো একটি ছবিতে দেখার সুযোগ হলো দেশের জনপ্রিয় তিন নায়িকাকে। তারা হলেন মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়া। এর আগে তাদের কখনো একসঙ্গে দেখার সুযোগ পাননি ভক্তরা।

আজ ২৯ মার্চ বিকেলে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মিম। সেখানে ক্যাপশনে দিয়েছেন তিনটি লাভ ইমো। আর উল্লেখ করেছেন ছবিটি তার ‘ফেভারিট’ বলে। মুহুর্তের মধ্যে ছবিটি নজর কেড়ে নিয়েছে নেটিজেনদের। ২০ মিনিটের মধ্যেই সেখানে প্রায় দেড় হাজার রিয়্যাক্ট পড়েছে।

অনেকের মনে প্রশ্নও জাগিয়েছে ছবিটি! তিন নায়িকা একসঙ্গে কি করছেন? তবে কি তারা একসঙ্গে কোনো কাজ করতে যাচ্ছেন? ফেসবুকে তার উত্তর মেলেনি। তিন নায়িকাই রহস্য জিইয়ে রেখেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news