IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলনডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা দিনব্যাপী কর্মশালানতুন করে উত্তপ্ত ভারতের মণিপুর, দুই দিনের রক্তক্ষয়ী হামলা, নিহত ৬সিরাজগঞ্জে নাট্য সংগঠন নাট্যলোক এর উত্তর বাংলার প্রথম স্টুডিও থিয়েটার হল সিরাজগঞ্জে এর উদ্বোধন উদ্বোধনভিপি সম্পত্তির জমি নিয়ে সংঘর্ষ ; ৫ দিন পর আহত মাসুদের মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধারগাজী লুৎফর রহমান অরুণের মৃত্যুবার্ষিকীতে বন্ধুসভার কবর জিয়ারতনিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ডগোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও সলাই মেশিন বিতরণনন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুসৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের হামলায় আহত ১৩বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নমোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলনতানোরে প্রাইভেট সেন্টারে শিক্ষক ছাত্রীর ধুমপানের ভিডিও ভাইরাল
Home >> বিনোদন >> এক গানই পাল্টে দিল অনেক কিছু

এক গানই পাল্টে দিল অনেক কিছু

ধূমকেতু নিউজ ডেস্ক : শাকিব খান ও শাবনূর অভিনীত ‘ফুল নেবো না অশ্রু নেবো’ সিনেমার ‘আমার হৃদয় একটা আয়না’ গানটি এখনও দর্শকমহলে তুমুল জনপ্রিয়। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সংগীতায়োজনে গানটিতে সেসময় কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা।সেই পুরনো গানটির প্রথম চার লাইন নিয়ে তৈরি হয়েছে নতুন গান ‘হৃদয় একটা আয়না ২.০’। বাকি অংশের সুর সংগীত করেছেন ইমরান এবং গানের কথা লিখেছেন কবির বকুল। নতুন করে এ গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কনা।

গেল ভালোবাসা দিবসে প্রকাশিত হওয়া এ গান ভিডিওটিতে ইমরান ও কনার পাশাপাশি আরও একটি নতুন মুখকে দেখা যায় যার নাম অনিন্দিতা মিমি। প্রকাশ্যে আসতেই দর্শকমহলে গান ও গান ভিডিও দুটোই প্রশংসিত হয়। আর সেই গান ভিডিওতে মডেল হয়ে যেন নিজেকে নতুন করে চেনাতে পেরেছেন মিমি। অনুরাগীমহলে বেড়ে চলেছে অনুসারী।

এরপর থেকে যেখানেই যান সেখানেই যেন তাকে দেখে চিনে ফেলেন সকলে! এমনটাই জানালেন মিমি। তিনি বলেন, এই গানটা সত্যি আমাকে নতুন করে পরিচিত দিয়েছে। একটু একটু করে মানুষজন চিনতে শুরু করেছে আমাকে। পুরনো আমি-র অনেক কিছুই যেন বদলে গেছে, এমনটাই মনে হচ্ছে।

লুক এবং গেটাপে অনেকে তাকে কলকাতার মেয়ে মনে করলেও তিনি বাংলাদেশেরই মেয়ে। ময়মনসিংহ জন্মগ্রহণ করলেও এখন পরিবারের সঙ্গে ঢাকাতেই থাকেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছেন। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিলো সিনেমার নায়িকার হওয়ার। আর সেই ইচ্ছা থেকেই শোবিজে পা রাখেন তিনি।

২০১৮ সালে রানআউট ফিল্মসের আইরিনের পরিচালনায় ‘কুমারিকা ফেস ওয়াশ’ এর বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন অনিন্দিতা মিমি। প্রথম বিজ্ঞাপনেই প্রশংসিত হয়েছিলেন। এরপর টানা বেশকিছু বিজ্ঞাপনে কাজ করেন। এখন পর্যন্ত প্রায় ১৪/১৫টি বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাকে। চলতি সপ্তাহেই শেষ করেছেন নতুন দুটি বিজ্ঞাপনের কাজ। এছাড়াও আসছে ঈদের জন্য বিশেষ দুটি নাটকেও অভিনয় করেছেন। যেখানে সহশিল্পী হিসেবে পেয়েছেন আলভী ও মনোজ প্রামণিককে।

অনিন্দিতা মিমি বলেন, আমার প্রথম বিজ্ঞাপনটি থেকে ভালো প্রশংসা পেয়েছিলাম। কিন্তু ‘হৃদয় একটা আয়না ২.০’ মিউজিক ভিডিওটি যেন অনেক কিছুই বদলে দিলো। দর্শকমহলে পরিচিতি বাড়তে শুরু করলো। সেইসাথে অনেক অনেক কাজের প্রস্তাব পাচ্ছি। সত্যি বলতে এখন কাজে বেশ ব্যস্ততা বেড়েছে।

নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও তিনটিই চালিয়ে যেতে চান তিনি। তবে তার ইচ্ছে বড় পর্দায় কাজ করার। নিজেকে সিনেমার নায়িকা হিসেবে দেখতে চান। সে জন্য প্রাথমিক প্রস্তুতিও নিচ্ছেন। তিনি বলেন, আমার বড় পর্দায় কাজ করার খুব ইচ্ছে। সিনেমা আমার স্বপ্ন। সেক্ষেত্রে সিনেমার গল্পটাই বেশি প্রাধান্য পাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031