ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ৪নং মৌগাছি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে মৌপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ৪নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর সবুর মাস্টার, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান তোতার পরিচালনায় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস।
আরও উপস্থিত ছিলেন, খ.ম শামসুল ইসলাম, প্রভাষক আমজাদ হোসেন, অধ্যক্ষ শামসুজ্জোহা বেলাল, প্রধান শিক্ষক নওশাদ আলী।
পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।


