IMG-LOGO

শুক্রবার, ১২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্ধু আজ পরের ঘরেবাগমারায় পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি এস্কেভেটর অকেজোতানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে তৈরি পাঁকা ঘর বরাদ্দে আত্নীয় করণ ও স্বজন প্রীতির অভিযোগধামইরহাটে উমার ইউনিয়নে চেয়ারম্যান পদে পিন্টুকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণাতানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাগোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১মহাদেবপুরে বিএনপি নেতাআমজাদ হোসেন বহিস্কারমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীজামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দাবাগমারায় প্রশাসনের উদ্যোগে ফাঁকা হলো ভবানীগঞ্জ জিরো পয়েন্টরাণীনগরে মাদক সেবির কারাদন্ডরাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক১ ডিসেম্বর ২০২৬ প্রথম সমাবর্তন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিরপোরশায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিতলাইসেন্স বাতিল আদ-দ্বীন হাসপাতালের
Home >> রাজনীতি >> ‘নৌকার বিজয় ঘটাতে ওয়ার্ড আ.লীগ নেতৃবৃন্দের ভূমিকা গুরুত্বপূর্ণ’

গনিপুর ইউনিয়নের ৫টি ওয়ার্ডে আ.লীগের কার্যকরি কমিটির সভা

‘নৌকার বিজয় ঘটাতে ওয়ার্ড আ.লীগ নেতৃবৃন্দের ভূমিকা গুরুত্বপূর্ণ’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ১১ নং গনিপুর ইউনিয়নের ৫টি ওয়ার্ডের পৃথক স্থানে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৫টি ওয়ার্ডের ৩টি ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে সরাসরি যুক্ত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের প্রতিটি পর্যায়ের নেতৃবৃন্দ সুসংগঠিত। ওয়ার্ড পর্যায়ের কার্যকরি কমিটির সভা সেটাই প্রমাণ করে। তৃণমূলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা। দেশের তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দৃশ্যমান। ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটি যতো শক্তিশালী হবে সেখানে কোন অপশক্তি মাথা চাড়া দিতে পারবেনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই তৃণমূল নেতৃবৃন্দের মূল্যায়ন হয়। নেতৃবৃন্দ সাহসের সাথে সাংগঠনিক কাজ করে থাকে। কেউ যেন দলের ক্ষতি করতে না পারে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে সাধারণ মানুষ শান্তিতে আছে। শান্তি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে গনিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ মাছ বাজারে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোয়াব আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এসময় উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সহ সভাপতি এস,এম, এনামুল হক, সদস্য অহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহেদুর রহিম মিঠু, যুবলীগ নেতা সানোয়ার হোসেন, মাহাবুর রহমান মিঠুসহ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যবৃন্দ।

অপরদিকে ৪ নং ওয়ার্ডের মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওবায়দুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। এ সময় উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ৩ নং ওয়ার্ডের কুমানিতলা নতুন হাটে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমতাজ ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামসুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, কৃষকলীগ নেতা মতিউর রহমান।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সদস্য জাহেদুর রহিম মিঠু, মিজানুর রহমান, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি এস,এম, এনামুল হক, সদস্য অহিদুল ইসলাম, যুবলীগ নেতা সানোয়ার হোসেন, মাহাবুর রহমান মিঠু সহ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটির সভা খালিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদ। পরিচালনা করেন, ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেই সাথে ১ নং ওয়ার্ডের কাজিহাটা মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপত্বি এবং সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সম্পাদিকা জাহানারা বেগম, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী।

উক্ত কার্যকরি কমিটির সভায় উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031