IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> রাজনীতি >> ‘বিএনপির নৈরাজ্য কঠোর হস্তে দমন করা হবে’

বাগমারায় আ.লীগের উদ্যোগে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ

‘বিএনপির নৈরাজ্য কঠোর হস্তে দমন করা হবে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সাথেই আছে। জনগণের নিরাপত্তা প্রদান করাই আগে। দেশে বিএনপি যে ভাবে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনা ঘটাচ্ছে তা কঠোর হস্তে দমন করা হবে। বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড দেশের মানুষকে বিপদে ফেলছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এখানে সন্ত্রাসীদের কোন ঠাঁই নেই। আওয়ামী লীগ সন্ত্রাসীর রাজনীতি মেনে নেবে না। সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। বিএনপি-জামায়াত যেখানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে সেখানেই প্রতিহত করতে হবে।

রোববার (৩০ জুলাই) বিকেলে বাগমারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে এসব কথা বলেন তিনি। সেই সাথে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকার বিজয়ে কাজ করার আহŸান জানান।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল-মামুন প্রামানিক, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সরকার, জাহাঙ্গীর আলম, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য বকুল খরাদী, হাবিবুর রহমান মটর, লোকমান আলী, মিজানুর রহমান, জাহেদুর রহিম মিঠু।

আরও উপস্থিত ছিলেন, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সাবেক জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু।

এছাড়াও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সান্টুসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031