IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> একই দিনে দুই সংগঠনের আয়োজন নিয়ে কৌতুহল

মহিলা আ.লীগ ও যুবলীগের শোক দিবসের অনুষ্ঠান

একই দিনে দুই সংগঠনের আয়োজন নিয়ে কৌতুহল

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের পৃথক দুটি সংগঠনের ব্যানারে একই দিনে একই সময়ে পৃথক দুটি স্থানে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা মহিলা আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগের ব্যনারে এই অনুষ্ঠান হবে বলে জানা গেছে। এ বিষয়ে দিনভর মাইকিং করে প্রচার-প্রচারণা চালিয়েছে সংগঠন দুটি।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকাল ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে আর শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা যুবলীগের ব্যনারে শোক সভার এ আয়োজন করা হয়েছে। দু’টি স্থানের দুরত্ব মাপা হলে ৫০০ গজের কিছু কম বা বেশি হতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোকাদ্দেস আলী।

একই দিনে একই সময়ে পৃথক দুটি স্থানে শোকসভার আয়োজনের বিষয় জানতে চাইলে বিষয়টি স্পষ্ট করেননি তারা।

তবে নাম প্রকাশ না করার শর্তে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জানা গেছে, আওয়ামী লীগে পুরোনো রোগ বাসা বেঁধেছে ।

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, শোক দিবসের অনুষ্ঠানের বিষয়টি আমাকে অবগত করেছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031