IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব’সিরিয়ার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণনিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানআশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানাট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘আওয়ামী লীগ সবসময় জনগণের সাথে প্রতারণা করছে’

‘আওয়ামী লীগ সবসময় জনগণের সাথে প্রতারণা করছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগ এমন একটা দল, যারা সবসময় জনগণের সাথে প্রতারণা করছে। এরা প্রতারক দল। এদের জনগণের সাথে কোন সম্পর্ক নেই। এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্র রক্ষা ও একদফা দাবি আদায়ে মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এমন ভাবে কথা বলে, দেশটা যে তাদের পৈত্রিক সম্পত্তি। তারা ভাবে, এটা আমার, তুমি আবার এর মধ্যে নাক গলাও কেন!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা তুলে ধরে ফখরুল বলেন, ওবায়দুল কাদের শেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী নির্বাচনে প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন। তিনি আবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন। যদি জানেন আপনারা জয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন, তবে ভোট করার দরকার কী?

সরকারকে হুশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখন সময় আছে। সেফ এক্সিট নেন। পদত্যাগ করে সরে গিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদত হোসেন, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, নাপ ভাসানীর চেয়ারম্যান এস এম শাওন সাদেকি, মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031