IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুহলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
Home >> রাজনীতি >> মানুষের সেবা ও উন্নয়ন আমার রাজনীতির মূল লক্ষ্য : পলক

মানুষের সেবা ও উন্নয়ন আমার রাজনীতির মূল লক্ষ্য : পলক

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মানুষের সেবা, সুশাসন এবং উন্নয়ন আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি একজন জনপ্রতিনিধি এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে বলতে চাই উন্নয়নের পাশাপাশি সেবা এবং সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, গত ১৪ বছর ধরে সিংড়ার মানুষের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। সিংড়ার মানুষের চক্ষু চিকিৎসার জন্য বাইরে গিয়ে যে অর্থ ব্যয় হতো এখন তা হয় না। আমরা আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডশনের সৌজন্যে সিংড়ার মানুষের কল্যাণে চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছি। এখন তাদের আর হাজার হাজার টাকা খরচ করে রাজশাহী, ঢাকা যেতে হয় না।

চলনবিলের আশপাশের ৫ হাজার মানুষকে আমরা বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করেছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা যদি নির্বাচিত না করতেন তাহলে সিংড়ায় ৫০ শয্যার হাসপাতাল পেতেন না। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা পাচ্ছেন।

গত ১৪ বছরে এ হাসপাতালে তিনটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। সারাদেশে ১০ হাজার কমিউনিটি ক্লিনিকে লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন। সাধারণ মানুষের জন্য ২৭ রকমের ওষুধের ব্যবস্থা করেছেন।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় চক্ষু ক্যাম্পে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031