IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ডগোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও সলাই মেশিন বিতরণনন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুসৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের হামলায় আহত ১৩বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নমোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলনতানোরে প্রাইভেট সেন্টারে শিক্ষক ছাত্রীর ধুমপানের ভিডিও ভাইরাল‘সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ’রাণীনগরে মারধর করে ছিনতাইয়ের অভিযোগমোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি ও লিফলেট বিতরণগণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহারহামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ ৭ পরিবারপোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘শান্তিপূর্ণ মহাসমাবেশে ‘হামলা’ ন্যক্কারজনক’

‘শান্তিপূর্ণ মহাসমাবেশে ‘হামলা’ ন্যক্কারজনক’

ধূমকেতু নিউজ ডেস্ক : মহাসমাবেশে ‘পরিকল্পিত পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও গুলি করে যুবদল নেতা শামীমকে হত্যা করা হয়েছে’ বলে মন্তব্য করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ নিন্দা ও প্রতিবাদ জানান।

ফখরুল বলেন, ‘আজ বিএনপির পূর্বঘোষিত শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের পরিকল্পিত তাণ্ডব ও সশস্ত্র হামলা নজিরবিহীন ও ন্যক্কারজনক। ’

তিনি বলেন, ‘বিএনপির মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করার পর থেকে আওয়ামী লীগ নেতাদের এবং পুলিশের বক্তব্যেরই প্রতিফলন বিএনপির কর্মসূচিতে সশস্ত্র এবং রক্তাক্ত আক্রমণ। বেশ কয়েকদিন ধরে পুলিশের গণগ্রেফতার, হামলা এবং হুমকি-ধামকি এবং আওয়ামী লীগ নেতাদের লাঠি হাতে বিএনপির মহাসমাবেশ প্রতিহতের ঘোষণারই বাস্তবায়ন হয়েছে আজ।’

ফখরুল বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের মহাসমাবেশে যোগদানে বিরত রাখতে গ্রেফতার ও মামলার হিড়িক চালিয়ে চেষ্টা ব্যর্থ হয়ে আজ যখন দেখল মহাসমাবেশে মানুষের ঢল নেমেছে, মহাসমাবেশ কাকরাইল ছাড়িয়ে পশ্চিম পাশে কাকরাইল মসজিদ পর্যন্ত ছাড়িয়ে গেছে তখন পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে বিএনপির লোকদের ওপর হামলা করে। তারা গুলি করতে করতে রাবার বুলেট, টিয়ারশেল ছুড়তে ছুড়তে নয়াপল্টনের দলীয় কার্যালয় পর্যন্ত চলে আসে। পুলিশের টিয়ারশেল ও গুলির ঘটনায় মঞ্চে থাকা সিনিয়র নেতারাও মারাত্মক আঘাতপ্রাপ্ত ও আহত হন। এ সময় অসংখ্য নেতাকর্মীও আহত হয়েছে।’

তিনি বলেন, ‘পুলিশের গুলিতে মুগদা থানা যুবদল নেতা শামীম নিহত হয়েছেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, দলের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ সহশ্রাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য গণমাধ্যমকর্মী। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সকাল থেকে এখন পর্যন্ত তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েকদিনে পুলিশ বিএনপির দুই হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করেছে।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ করে দিয়ে যখন সরকার আমাদের মহাসমাবেশ ঠেকাতে পারেনি। তারা যখন দেখছে বাধা উপেক্ষা করে মহাসমাবেশে লাখ লাখ লোক যোগ দিয়েছে তখন তারা পরিকল্পিতভাবে হামলা করে আমাদের সমাবেশ পণ্ড করে দিয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার সম্পূর্ণ মাস্টারপ্ল্যান করে বিএনপির সমাবেশে হামলা করিয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031