IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> রাজনীতি >> সুজানগরে আ.লীগের শান্তি সমাবেশ

সুজানগরে আ.লীগের শান্তি সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : বিএনপি-জামায়াতের সন্ত্রাস, হরতাল, নৈরাজ্য, পরিবহন ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মিলনের সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল।

শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল। তিনি বলেন, বিএনপি-জামায়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। কিন্তু তারা সফল হবে না বুঝতে পেরে নানাভাবে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। অরাজক পরিস্থিতি সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি-জামায়াত। তারা দেশ স্বাধীনে যেভাবে বিরোধীতা করেছে ঠিক একইভাবে আসন্ন নির্বাচন ও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ২০০১ সাল পরবর্তী বিএনপি- জামায়াত জোট সরকারের সময় দেশের মানুষ তাদের নগ্ন হিংস্রতা দেখেছে এবং গতকালও সমাবেশের নামে তারা মানুষ হত্যা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। আমরা সাধারণ জনগণের সাথে নিয়ে রাজপথে বিএনপি-জামায়াতের এ সকল সন্ত্রাস ও নৈরাজ্যের জবাব দিতে প্রস্তুত রয়েছি।

সভাপতির বক্তব্যে উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব বলেন, বিএনপি-জামায়াত জানেনা ১৯৭১ সালের আওয়ামী লীগ আর ২০২৩ সালের বর্তমান আওয়ামী লীগের অনেক তফাৎ। বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার যোগ্যতা রাখে। প্রধানমন্ত্রী যতদিন বেঁচে থেকে নির্বাচন করবেন ততদিন তিনি দেশবাসীর ভোটে বিজয়ী হবেন। দেশের মানুষের সেবা করবেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে শেখ হাসিনার উন্নয়নের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে উপস্থিত সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

আরও বক্তব্য দেন, সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাইফুল আলম বিপুল, ভায়না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামানিক, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদ।

আরও উপস্থিত ছিলেন, হাটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মাস্টার, রাণীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর উপজেলা শাখার যুগ্ম আহŸায়ক আতিকুল ইসলাম আতিক, পৌর শাখার আহŸায়ক শ্রী রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031